Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • তোমার দ্বিধাটুকু আমাতে মিশিয়ে
    ভর দুপুরের সোনাঝরা রোদ
    রূপকথা হয়ে যাও
    আমি তোমার জন্য
    রাজপথ হয়ে অলিতে গলিতে
    কোটি পথ দেবো পাড়ি।
    আমি বিশ্বপ্রেমিক নই
    তবু তুমি যদি হও ইউরিডাইস
    আড়ালে আড়ালে আমি ও তখন
    অর্ফিউস হতে পারি।
    আমি শিল্পী নই তবুও
    তবুও তোমার ওই চোখের নেশা
    আমি আমার চোখে আঁকি।
    তোমায় না পাওয়া অধরা সময়
    তুমি যদি বলো আলোকবর্ষ
    আমি পার হবো তাই
    নক্ষত্রে নিজেকে ঢাকি।
    তোমার প্রতীক্ষায় তুমিমগ্ন
    শত বিনিদ্র রাত
    তুমি যদি চাও আগলে রাখি
    চিরচেনা ওই হাত।

    9
    16 Comments
    • “তোমার প্রতীক্ষায় তুমিমগ্ন
      শত বিনিদ্র রাত
      তুমি যদি চাও আগলে রাখি
      চিরচেনা ওই হাত…”

      এ যেন সেইসব শব্দের ঘ্রাণ যাদের বর্ণমালায় আকরিত হয়েছে ইথার নির্বাণ লাভের স্বতঃসিদ্ধ মন্ত্র… আমি কাছে যাই আমি দূরে আসি আমি হাস্যোজ্জ্বল মুখে আনন্দিত অশ্রুজলে ভাসি… আমি কাছে যাই আমি তোমার সন্ধানে আবার দূরে আসি…! প্রিয় শিউলি কবি, অত্যন্ত আবেশিত হ’লাম আপনার কবিতায়, জানি এর প্রতি ছত্রের ভেতরে আরও অনেক রয়েছে কথা, যেমন অদৃশা কথা থাকে কবিতার শব্দাঞ্জলির সাদা ফাঁকা জায়গা জুড়ে…

      • @anwar-parvez-nur-shishir আমার কবিতা গুলোয় আপনার অসামান্য অনুভব , এ এক অপার প্রেরণা কবি।
        ‘জানি এর প্রতি ছত্রের ভেতরে আরও অনেক রয়েছে কথা, যেমন অদৃশা কথা থাকে কবিতার শব্দাঞ্জলির সাদা ফাঁকা জায়গা জুড়ে…’ কত কথা বাকি রয়ে যায় , চাইলেও সবটা বলা হয়না কখনো। এই মন্তব্য টা আগে কেন দেখিনি বলুন তো ?

      • আচ্ছা কবি @shiuli আপনি কখনো বেঙ্গল আর্ট গ্যালারি অথবা দৃক-এ গিয়েছেন? আমি আমার লালমাটিয়া লাইফে এই দুইটি তীর্থ থেকে অনেক কাব্যচিত্রকল্প মনের চোখে চুরি করে এনেছিলেম… আমার খুব স্মরণীয় সেই সব তীর্থে থেমে যাওয়া সময়গুলো… এখনও মাঝে মাঝেই এমন সময় চিত্রকলা ছাড়াই থেমে থেমে যায় কারো কারো লেখায়…

        “তোমায় না পাওয়া অধরা সময়
        তুমি যদি বলো আলোকবর্ষ
        আমি পার হবো তাই
        নক্ষত্রে নিজেকে ঢাকি।
        তোমার প্রতীক্ষায় তুমিমগ্ন
        শত বিনিদ্র রাত
        তুমি যদি চাও আগলে রাখি
        চিরচেনা ওই হাত”

      • @anwar-parvez-nur-shishir না কবি। আমি কখনো যাইনি তবে নাম শুনেছি।কেমন ছিল সেই সব দিনের অভিজ্ঞতা ? আমায় জানান কবি .

      • আপনাকে অবশ্যই ঐ বিশেষ সময়টা নিয়ে অনেক কথা বলবো, শুধু এই কারণে যে আপনার কবিতার মধ্যে আমি শব্দচিত্র দেখেছি… কিছু কিছু অত্যন্ত সাধারণ অথচ বিমূর্ত চিত্রশিল্প যেমন সহস্র কৌণিক মনোল্যগ বা মুহূর্তের জার্নাল তৈরি করে তেমনি কারো কারো কাব্যকথনে অপ্রতিম অসামান্য মানসকল্পচিত্র তৈরি হতে থাকে আর এটা হয় নিরবচ্ছিন্নভাবে… এ প্রসঙ্গে আমার মনে এসব চিত্রশিল্পের যে অনির্বচনীয় প্রভাব পড়েছে সেটার বিবরণ এখানে দেয়া সম্ভব নয়… আমি ইতোমধ্যেই আপনার সাম্প্রতিক মেইলে’র থ্রেডে একটি উত্তর পাঠিয়েছি এবং এর সঙ্গে নিশ্চয়ই আপনাকে বেঙ্গল আর্ট গ্যালারি ও দৃকের দিনগুলো নিয়ে বিস্তারিত অনেক কিছুই লিখবো… আপনার জন্যে অজস্র শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়…

    • তোমার দ্বিধাটুকু আমাতে মিশিয়ে
      ভর দুপুরের সোনাঝরা রোদ
      রূপকথা হয়ে যাও
      আমি তোমার জন্য
      রাজপথ হয়ে অলিতে গলিতে
      কোটি পথ দেবো পাড়ি।

    • তবু তুমি যদি হও ইউরিডাইস
      আড়ালে আড়ালে আমি ও তখন
      অর্ফিউস হতে পারি।
      আমি শিল্পী নই তবুও
      তবুও তোমার ওই চোখের নেশা
      আমি আমার চোখে আঁকি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তবুও তোমার ওই চোখের নেশা
      আমি আমার চোখে আঁকি। চমৎকার একটি স্বপ্ন

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar