-
চিরকুট
আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই। ওরা সব কেড়ে নিলো। এখন এ বাসার তরুণী, যুবতী ও বাসায় পালিয়ে বেড়ায়। এখানে রাস্তায় দেবশিশুদের রাস্তায় পরে থাকে। এই করুণ নেক্রোপলিসে কোন প্রেমিক নেই। আমরা সবাই হলাম পলাতক আসামি। ওরা আমাদের দীর্ঘ দিন ধরে খুঁজছে। রাস্তায় পরে থাকে বৃদ্ধার লাশ। লাশের গা থেকে আতরের গন্ধ ভেসে আসে। এখানে ডাস্টবিনে পরে থাকে প্রিয় গোলাপ। এখানে স্বাধীনতা নেই। এ এক পাগলের গারদ। ভার্সিটির ছাত্রের গলাকাটা লাশ পরে থাকে, আর ওরা বিচার পায় না। এখানে একটাই নিয়ম যার হাতে ক্ষমতা এখানে তার রাজত্ব। এখানে ধর্মের দোহাই তুলে মেয়েদের সাথে নির্যাতন করা হয়। আমি বলি প্রতিবাদ করো। দেয়ালে দেয়ালে লিখে রাখো। কষ্টে আছে আসমানি, কষ্টে আছে পিউলি, কষ্টে আছে ডেভিড, কষ্টে আছে শিশির। আমি বলি দেয়ালে দেয়ালে ছবি আঁকো। সুবোধের মতো স্বপ্ন দেখো। নিশ্চয়ই ঈশ্বরের কাছে সবচেয়ে দুঃখের বিষয় বিচ্ছেদ। আমি চিৎকার করে বলতে চাই ভালোবাসায় কোন পাপ নেই। একদিন নিশ্চয়ই বৃষ্টি হবে। যখন আমাদের দেবশিশুরা স্কুলের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বৃষ্টিতে নাচবে, গান গাবে। এ ধুলোয় ধূসরিত পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

