Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্বাধীনতা
    কোথায় আমার স্বদেশ? একজন ব্যক্তি একটি রাষ্ট্রের রূপরেখা এঁকে দিতে পারে কিন্তু রাষ্ট্র গঠিত হয় অজস্র মানুষের রক্ত, ঘাম আর অশ্রুর বিসর্জন দিয়ে। স্বাধীনতার পঞ্চাশ বছর পেড়িয়ে গেলেও এখনো স্বাধীনতাটাকে খুঁজছি। আমার চোখের সামনে একটা শাদা পর্দা টানিয়ে রাখা হয়েছে। পর্দার ওপাশে সাধারণ জনগণের আর্ত চিৎকার ভেসে আসে। শুনেছি দ্রব্যমূল্য চড়া। আয় যতোটুকু বাড়ানো হয়েছিলো আজ মূল্য স্ফৃতির কাছে তা হেরে যায়। ধর্মের দোহাই দিয়ে ও বাসার মেয়েটাকে নির্যাতন করা হল। গভীর রাতে এ বাসার মেয়ে ও বাসায় পালিয়ে যায়। রাস্তার বাসি ডাস্টবিনে পাগলিটা এখনো খাবার খোঁজে। রাস্তায় পড়ে থাকে দেবশিশুদের লাশ। আমি স্তুপাক্রিত লাশের ওপর দাঁড়িয়ে থাকি। কোথায় আমার স্বদেশ? কতো নারী নির্যাতনের শিকার হোল। কতো মা তার সন্তান হারালো। এ নগরের রাজপথ থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। তারা আর কোনদিন ঘরে ফেরে না। অন্য দিকে নাইট ক্লাবে বাজে এ দুনিয়া পিত্তালদি। ভিন্ন মত মেনে নেওয়া হয় না। ভার্সিটির ছাত্রের লাশ রাস্তায় পড়ে থাকে। রাস্তায় পড়ে থাকে দেবশিশুদের লাশ। আমি স্তুপাক্রিত লাশের ওপর দাঁড়িয়ে থাকি। দেড় দশকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আরো বেড়েছে । আমি কাঁচের ঘরে নির্বাসিত হয়ে এসব চেয়ে চেয়ে দেখি। আমার মাথার ভেতর ছয়টি বুলেট।আমি স্তুপাক্রিত লাশের ওপর দাঁড়িয়ে থাকি। আরো লাশ দ্যাখার জন্য অপেক্ষা করি। যেন আমার পরবর্তী মানুষটির দৃষ্টি আরো সুদুর বিস্তৃত হয়।
    আমি আমার মনের কথা বলতে চাই, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই।

Skip to toolbar