-
স্রষ্টার অস্তিত্ব,
অনিন্দ্য সুন্দর এই.পৃথিবীর কারুকার্যে চেয়ে,
স্রষ্টার অস্তিত্ব সদা সন্দেহহীন প্রতীয়মান।
ভাসমান মেঘ কণা, চন্দ্র, সূর্য, তারা দিন রাত্রি,
যথাযথ নিয়মেই,দায়িত্ব পালনে নেই হেলা।ঋতুর বদল হয় নব রুপে বৃক্ষ ফুলে ফলে,
নদী ভরে জলে জলে একুল ভাঙে ওকুল গড়ে।
কি শোভায় পদ্মফুল,মন কাড়ে অবিরত হেসে,
সকল সৃজন তাঁর,শুধু আমাদের ভালোবেসে।প্রভাতে পাখির গান, গন্ধ ছড়ায় ফুল বাতাসে,
আকাশের কোণে ভাসে, সাত রঙা রংধনু কখনো।
চাঁদের হাসিটা যেনো অমলিন হয়ে চিরদিন;
মেঘ গলে বৃষ্টি হয়,হতোনা কখনো স্রষ্টাহীন।বীজ থেকে চারা হয়, ফসল ফলে প্রতি মৌসুমে,
সকল জীবের ক্ষুধা,মিটে যায় তাঁর ইশারায়।
মরুর দেশের উট দেহটি পৃথক ভাবে গড়া,
এক বার পানি পানে ছয় মাস সে পানির দ্বারা।অপরুপ রুপে গড়া ঢেউ খেলা কতোনা পাহাড়,
কোথাও মেঘের ছোয়া, ঝর্ণা ঝরে আপন গতিতে।
পাখির সুরেলা কন্ঠ উড়ে যায় দুর বহুদুরে,
সকল সৃষ্টির লক্ষ্য,এই মানব জাতিকে ঘিরে।মোঃ নুরনবী সরকার
14 June 2023
10:36 PM1 Comment
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


চমতকার!