Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • নিঃশব্দ নিনাদ

    ছাইদানটা উপছে পড়ছে মৃত সিগারেটের অবশিষ্টে,
    মরফিনের খালি এম্পুল আর সিরিঞ্জও পাশেই আছে,
    দায়িত্বহীন আমি নিস্তেজ পড়ে আছি,
    তারাঝরা তার অবারিত সুবাস ছড়াচ্ছে দখিনা হাওয়ায়।
    ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছ তুমি ব্যস্ততার সূচনায়,
    আমি এখনো নিস্তেজ পড়ে আছি,
    এই সাতসকালেও মায়ার জোনাকগুলো ঊড়ে বেরাচ্ছে তোমাকে ঘিরে,
    ভালোবাসার বশিষ্টরা গত রাতেই ত্যাগ করেছে তোমার মনন।
    আমি এখনও নিস্তেজ পড়ে আছি, দায়িত্বহীন হয়ে।
    বড় বেশী ভঙ্গুর ছিলাম, স্থিতি আমার স্বভাবে অনুপস্থিত ছিলো আদি থেকেই,
    ধাঁধাটা অমীমাংসিতই রয়ে গেল,তুমি আমি হয়েছিলাম, না আমি তুমি।
    জটিল সমীকরণ সমাধানে আমি বরাবরই নবিশ,তাই ব্যর্থতা আমার প্রতিবিম্ব।
    চিরপরাজিত অবয়ব তাই হয়তো প্রস্থানেও বঞ্চিত ভালোবাসার প্রাপ্তিতে,
    তাও মেনে নিয়েই যাবো কেবল অবগ্ঞার দুয়ার বন্ধ রেখো।
    নির্দেশিত আর চেনা সমস্ত পথ এসে মিলেছে এ অযাচিত ঠিকানায় সকল অনিশ্চয়তা শেষে,
    এখানেই সমাপ্তি হয়তো, নয়তো চক্রব্যূহের নতুন প্রারাম্ভ।
    জানা নেই, জানাবার তাগিদও নেই, আমি বরাবরই দায়িত্ববোধহীন, আজও ব্যতিক্রম নই,
    আজ পার্থক্য নেহায়াত নিস্তব্ধতায়, নিস্তেজতায় আর নিঃসঙ্গতায়।

    2
    2 Comments
    • শব্দের জমাট উপস্থাপন। মন বিষন্ন করে দেয়।

    • “ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছ তুমি ব্যস্ততার সূচনায়,
      আমি এখনো নিস্তেজ পড়ে আছি,
      এই সাতসকালেও মায়ার জোনাকগুলো ঊড়ে বেড়াচ্ছে তোমাকে ঘিরে”

      খুব ভালো লাগলো আপনার লেখা…

Skip to toolbar