Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • #কবিতা
    বিজিতের জয়গান

    সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন মলাটে যখন চলছে দখলের যুদ্ধ,
    তখন কি অবলীলায় নিঃশর্ত ভাবে ছেড়ে দিয়েছি তোমার হৃদয়ের সবুজাভ উর্বর জমিন,
    ক্রোধের বিপরীতে সৌম্য আমি কি নিগূঢ় ভাবে মগ্ন ছিলাম আমার পরাজয়ের আবেশে,
    পাতাটা ঝরেনি,শিশিরের বিন্দুটি এখনও একচালা ঘরের টিন ধরে ঝুলে আছে মাটিকে স্পর্শের আশায়,
    আমি সন্তর্পণে ছেড়েছি তোমার হৃদয়ের…Read More

    2
    2 Comments
    • “ক্রোধের বিপরীতে সৌম্য আমি কি নিগূঢ় ভাবে মগ্ন ছিলাম আমার পরাজয়ের আবেশে,
      পাতাটা ঝরেনি,শিশিরের বিন্দুটি এখনও একচালা ঘরের টিন ধরে ঝুলে আছে মাটিকে স্পর্শের আশায়,
      আমি সন্তর্পণে ছেড়েছি তোমার হৃদয়ের উঠোন এসব ঘটে যাওয়ার আগেই” অপূর্ব কথামালা, মন ছুঁয়ে গেল!

  • নিঃশব্দ নিনাদ

    ছাইদানটা উপছে পড়ছে মৃত সিগারেটের অবশিষ্টে,
    মরফিনের খালি এম্পুল আর সিরিঞ্জও পাশেই আছে,
    দায়িত্বহীন আমি নিস্তেজ পড়ে আছি,
    তারাঝরা তার অবারিত সুবাস ছড়াচ্ছে দখিনা হাওয়ায়।
    ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছ তুমি ব্যস্ততার সূচনায়,
    আমি এখনো নিস্তেজ পড়ে আছি,
    এই সাতসকালেও মায়ার জোনাকগুলো ঊড়ে বেরাচ্ছে তোমাকে ঘিরে,
    ভালোব…Read More

    2
    2 Comments
    • শব্দের জমাট উপস্থাপন। মন বিষন্ন করে দেয়।

    • “ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছ তুমি ব্যস্ততার সূচনায়,
      আমি এখনো নিস্তেজ পড়ে আছি,
      এই সাতসকালেও মায়ার জোনাকগুলো ঊড়ে বেড়াচ্ছে তোমাকে ঘিরে”

      খুব ভালো লাগলো আপনার লেখা…

  • #কবিতা
    ইনসোমনিয়া পর্ব চলমান

    হারালে যা পুনরুদ্ধার হয় না তা প্রেম,
    প্রেম হারলে যা পুনরুদ্ধার হয় না তা বিশ্বাস,
    নিঃশেষিত বিশ্বাসে পুনরুদ্ধার হয় না ভালোবাসার,
    চুইয়ে চুইয়ে শেষ হওয়া ভালোবাসায় পুনরুদ্ধার হয় না জীবনের,
    হারনো জীবনে,ফোটে না বসন্ত,জোছনা হারায় অমানিশায়,
    প্রহনে পর্যদুস্ত হয় রবি,আলো নয় কেবল অন্ধকার,
    আমিও সর্বহারা জিয়ন্তে মারা ত…Read More

    3
    4 Comments
    • আরো একটি নির্ঘুম রাত ফুরিয়ে এলো বলে!

    • রাত ফুরায়; চাঁদও ডোবে। অভিনন্দন।

    • অপেক্ষায় কাটাই কাল,শুধু প্রশ্নে,
      অপেক্ষা কার? অমিমাংসীত প্রশ্ন।

    • “হারালে যা পুনরুদ্ধার হয় না তা প্রেম,
      প্রেম হারলে যা পুনরুদ্ধার হয় না তা বিশ্বাস,
      নিঃশেষিত বিশ্বাসে পুনরুদ্ধার হয় না ভালোবাসার,”

      শুভেচ্ছা ও মুগ্ধতা প্রিয়…

  • #কবিতা
    তবুও পথ সমান্তরাল হোক

    অনেক সাধ্যি করেও হয়নি পাওয়া মন,
    একই অক্ষে যোজন দূরত্বে আবর্তিত হয়েছি কেবল,
    অতিক্রম করিনি কেউ কাউকে, সমান্তরালও নয়,
    কেবল নিষ্ফল খোজ,দৃষ্টির গোচরে থেকেও,
    কোন কৃষ্ণগহ্বরের মধ্যাকর্ষন নয়,তোমারই মায়ায় ঘটেছে আবর্তন আজীবন,
    ধ্বংস বা সৃষ্টি নয়,কেবল অতিক্রান্ত হয়েছে কাল,
    প্রাপ্তি অপ্রাপ্তির স্থিতিপত্রের নীরিক্…Read More

    5
    4 Comments
    • কবি অসাধারণ লিখেছেন!

    • মন এক পাগলা ঘোড়া, লাগাম টানলেও ঘরে ফেরেনা!

    • রেল লাইন বহে সমান্তরাল।

    • “অনেক সাধ্যি করেও হয়নি পাওয়া মন,
      একই অক্ষে যোজন দূরত্বে আবর্তিত হয়েছি কেবল,
      অতিক্রম করিনি কেউ কাউকে, সমান্তরালও নয়,
      কেবল নিষ্ফল খোজ,দৃষ্টির গোচরে থেকেও,”

      অপূর্ব মায়াময় এই শব্দাঞ্জলি… অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রিয়

  • #কবিতা
    এলেবেলে

    মাঝে মাঝেই ইচ্ছে করে স্মৃতিগুলো তামাক পাতায় মুড়িয়ে,
    ধুয়ো করে উড়িয়ে দেই,
    বাকী কিছু থেকে যাক টার আর নিকোটিনের সঙ্গী হয়ে এই ফুসফুসে,
    হৃদয়ের সকল শিরাগুলো বন্ধ হোক এর বাধায়,
    বন্ধ হোক হৃদয়ের সব কুঠির,এক এক করে,
    বাস্তবতায় বিলীনে যখন এতো বিপত্তি,
    ঘুচে যাক মৃত্যুর দুয়ারে সকল আপত্তি।

    6
    3 Comments
  • #কবিতা
    গোলক ধাঁধার প্রত্যাশা

    ক্রমশই ফিরে যাবার পথটা হারাচ্ছি বাস্তবতার গোলকধাঁধায়,
    আগলে রাখবার দেয়াল গড়ে দিচ্ছে পার্থক্য,
    শিয়রে থাকা সোনা আর রুপোর কাঠি হারাচ্ছে জৌলুস,
    তুমি এক সন্দেহের সুরা পরিবেশন করছো বোতলের আকার বদলে,
    ওতে আর মাতাল হবার জো নেই,তবে আহত হচ্ছে প্রেম,
    আবেগ আত্মা হুতি দিয়ছে দ্বিধার দ…Read More

    6
    9 Comments
  • #কবিতা
    তবুও বসন্ত আসুক

    বসন্তের আগমনে হয়না কোলাহল মৃত বাগানে,
    হয় না হিল্লোল কোকিলের কলতানে,
    সুনসান নিস্তব্ধতা গ্রাস করে ঝকঝকে আলোকেও,
    মূহুর্তে অন্ধকার নেমে আসে ঐ এক চিলতে বাগানে,
    যেখনে কিছু আগেও ছিল আলোর আবাস,
    ছিলো অলি আর পুষ্পের মিলন মেলা,
    অবসাদগ্রস্ত পথিকও ভুলতো অবসাদ যার সৌরভে,
    মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড সে সকল সুচারু আয়োজন,
    এ…Read More

    7
    7 Comments
    • “তবুও ফুটুক বসন্ত,আন্দোলিত হোক মৃতপ্রায় হরিৎক্ষেত্র,
      মধুপ আর বসন্তদূতের কলতানে ঘুচুক সকল অবসাদ,
      বিনিময়ে আমি প্রস্তুত আত্মাহুতিতে”

      মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই প্রতিটি সম্পূর্নাঙ্গ ছত্রের জন্যে… এ যেন এক বিমূর্ত চিত্রশিল্প যার প্রত্যেক ব্রাশস্ট্রোকই কোন না কোন জীবনানুষঙ্গের দ্যোতনা একেঁ যায়…

    • অনেক কষ্ট। তবুও আসুক বসন্ত।

    • কবি আপনাকে শুভকামনা জানাই

    • উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাসে দারুণ লিখেছেন!

    • সারাজীবন যা বলতে চেয়েছি আপনি একটা কবিতায় সব বলে দিয়েছেন কবিপ্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • অনেক শুভকামনা।

  • #কবিতা
    মুক্তি করো নয়

    নিখিল জুড়ে নরকের রূঢ় তপ্ততায় দাহিত হৃদয়,
    আমি কেবলই অসহায় অমলিন দৃষ্টির দর্শক,
    শিরা উপ শিরার প্রার্থিত বর্ষন হয়ছে প্রত্যাখ্যাত,
    তুমিও অস্বীকার করেছো,গুটিয়ে নিয়েছো নিজকে,
    আমিও প্রত্যাশা রাখিনি পুনঃ প্রাপ্তির,
    অসহ্য যন্ত্রনা হলেও সয়ে নিয়েছি,
    জানি সমাপ্তি সন্নিকটে,এক শ্বাস দূরত্বে,
    যা কিছু ছিলো দিয়েছি সবই,যথেষ্ট ছিলো…Read More

    6
    6 Comments
    • পাঠে বিমোহিত।

    • “এখনও আলো আসে, জানালা খোলা রাখি
      পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি” গানটা খুব পছন্দের! ভালো লাগলো এই গানটা নিয়ে আপনার মনের ভাবনাগুলো জেনে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • কবি আপনাকে শুভেচছা জানাই

    • “আমি মরে গিয়ে রয়ে যাব তোমার প্রতিটি অনু পরমানুতে,
      আমি চলে গিয়েও থেকে যাব তোমার ফুসফুসের প্রতিটি বায়ুগ্রন্থীতে,
      তোমার অবচেতন ভবিষ্যত আর বর্তমানে,
      মুক্তি তোমার বা আমার কারোর নয়”

      আমার কোনো সুদূর বিস্মরণের প্রিয়া যেন স্বগতোক্তিতে ছড়িয়ে গেল অপূর্ব সব অনিবার্য যন্ত্রণালাপ… সে যেমন জেনেছিল তেমন আমি’ও… মুক্তি কারো নয়… যদি…

      “আজও প্রস্থিত হবো এক…Read More

    • আমি তোমায় আকাশ দিয়েছিলাম,
      তুমি জানালার ফ্রেমে আটকে গেছো,
      আমার দেয়ায় ভুল ছিল,কিংবা তোমার বোঝার,- এ যেন শব্দের খেলা! দারুণ!

    • মুক্তি মেলে না সহজে, জড়ালে হৃদয়ের ঋনে।

  • #কবিতা

    মরিচীকা হোক মিথ্যা

    পার্থিব সকল শৃঙ্খলে বন্দী নিষ্কর্মা বিবেক,চালক এখন দ্বিধা আর অবিশ্বাস,
    উল্টো রথে নিশ্চিত লক্ষের যাত্রা কেবলই প্রলম্বিত হয়,
    নিশ্চিত হয় ব্যর্থতা,
    তবুও হয়না বোধ,
    সময় নয় দুঃসময়ের হাত হাত রেখে অতিবাহন যদিও অদৃষ্টে তবে নিশ্চিত তা জাহীম,
    ব্যর্থ পরিশ্রমে ক্লান্ত শূন্য হৃদয় ক্ষরনেও শূন্য,
    শুষ্ক নয়নে তাই ক্ষয়ীষ্ঞু দৃস্টি, সকলই ঝ…Read More

    5
    5 Comments
  • প্রশ্নহীনতার প্রশ্ন

    কতটুকু দূরে থাকলে ভুলে থাকা যায়,
    কতখানি নিঃসঙ্গ হলে আমি তুমি হীন হবো,
    উত্তরীয় ঝিরি বাতাস কতটুকু পথ পারি দিলে তোমার স্পর্শে কাতার হয়ে আমায় আর ছোবে না,
    তোমার জোছনার ব্যাপ্তি কতটুকু হলে অমাবস্যা হবে আমার আকাশে,
    আর কত শত আশা ভংগের পর আমি হবো নিরেট নিরাশা বাদী,
    বিশ্বাসের দোলাচালে,অবিশ্বাসের সাথে আর কতো সংগমের পর হবো বি…Read More

    6
    6 Comments
  • #কবিতা
    বিশ্বাস রেখ

    আমৃত্যু ভালবেসে যাব,ভালবেসে যাব হাশরের ময়দানে।
    ভালবেসেই বিলীন হবো,হবো জলন্ত ভিসুভিয়াস।
    উন্মাতাল সুনামি হয়ে ভাসিয়ে দেব,বদলে দেবো।
    ছাড়িয়ে যাব এভারেস্টের উচ্চতাকে,
    একমুহূর্তে বুক পকেটে পুড়ে ফেলব বিশাল আটলান্টিককে।
    তোমায় ভালোবেসেই হবো সুবিশাল,
    সেই বিশালতায় পরাজিত মজনু লুকাবে কোথাও।
    গুলবাগিচা হয়ে সুবাস ছড়াবে ইতিহাসের সবগ…Read More

    5
    6 Comments
  • #কবিতা
    পরজিত অকৃত্রিম প্রেম

    পেয়ছি বলে জেনেছি সব,তবুও হয়নি পাওয়া কিছুই,
    কেবলই প্রাপ্তির আড়ালে হারিয়েছি,হেরেছি প্রত্যহ,
    প্রেম,প্রেয়সী যা ছিল অহং তা কেবলই বস্তুগত ভ্রান্তি,
    সুখের কপটতার ব্ল্যাক হোলে গ্রাস হয় একান্ত নিজ সত্তা,
    কেবল মুখোশ পায় জীবন,পায় পরিচয়,
    কৃত্রিমতার বাহবা হয় বাড়ন্ত অহর্নিশ…Read More

    3
    2 Comments
    • প্রেম চিরদিন দূরে দূরে এক হয় থাক না/ মিললেই যে ফুরিয়ে যাবে।

    • “এটাই এখন সত্য,আমার নিরেট প্রেম আমারই অপারগতা,
      অকৃত্রিম আর অনস্বীকার্য কেবল আমার পরাজয়।
      আমার পকেটে রাখা দুর্দমনীয় আটলান্টিক এখন তাই সাহারা।” চমৎকার কাব্যিকতা!

  • #কবিতা
    আঁধারে গুম প্রেম

    ভালোবাসার সোমগ্রহনে অধিকৃত সকল আলো,
    সেই থেকে পথ হারানো হৃদয় পায়নি খুজে ঠিকানা গন্তব্যের,
    কিংবা হারিয়েছে আর না ফেরার প্রতিশ্রুতিতে,
    ইচ্ছে অপনোদনে খোজা সুখ কিংবা বিলাসী দূঃখ আপাত বাহুল্য বিবেচিত হলেও,
    ওটাই ছিলো একমাত্র সম্বল কেবল,
    ভালোবাসা, দায় হয়েছে সংগোপনে,একান্ত অনিচ্ছায়,
    তবুও কিছু অবশিষ্ট হয়তো এখনো বর্তমান,কিং…Read More

    5
    4 Comments
    • “আমি কেবল আঁধার হাতড়ে বেড়াই অযথা,
      হারিয়েছি যা, ফিরে পাওয়া হয়না আর কখনোই,
      পাপের আয়নাঘরে গুম হয় প্রেম…”
      এই কবিতাখানির প্রত্যেকটি চরণ উদ্ধৃতিযোগ্য…! একটা সমগ্র জীবনের চলচ্চিত্রিত দর্পণ যেন প্রত্যক্ষ ক’রলাম… স্মরণযোগ্য অপ্রতুল আনন্দ অপেক্ষা যন্ত্রণাবিধুর জীবনই যে আমাদেরকে বৈষয়িক বিষে ক্ষণে ক্ষণে জারিত করে চলেছে সেটা মর্মে মর্মে উপলব্ধ…Read More

    • প্রেম এক অপার অনুভব।

    • সুন্দর লিখেছেন।

  • #কবিতা
    আজকাল বড্ড বেশি প্রেমিক আমি

    ইদানিং তুমি আমাকে কেমন যেন প্রেমিক করে ফেলছো,
    আমি দ্রোহের কথা লিখতে গিয়ে তোমায় লিখে ফেলছি,
    আমি বিপ্লব আনতে চেয়ে তোমায় নিয়ে আসছি,
    আমি উন্মাতাল মিছিল ফেলে ছুটছি তোমার পিছু,
    আমি মাও,লেনিন,মার্কস ছেড়ে,
    পড়ছি শেলি,সেক্সপিয়ার,রবীন্দ্রনাথ।
    পোস্টার লেখায় দক্ষ আমি অবলীলায় লিখে ফেলছি প্রেম পত্র,
    জ্বালময়ী বগ্মীতা কোথ…Read More

    4
    3 Comments
    • প্রেম এক অনন্য অনুভব।

    • শাব্দিকতা চমৎকার!

    • খুব চমৎকার লাগলো সম্পূর্ণ কবিতাটিই…. পোস্টার লিখতে লিখতে যে প্রেমপত্র’ও লিখতে পারে সেই আসল প্রেমিক…! কবিপ্রিয়, মারণন্নোমুখ বর্শা হাতে যে বীর যোদ্ধা রণক্ষেত্রে বিদ্যুৎ দ্রুতিতে ছুটে বেড়ায় সেই Shakespeare এর বাংলা শাব্দিক রূপ শেক্সপিয়ার হ’লে পাঠকের দৃষ্টি আহত হবে না বলে মনে হয়… একটু রসিকতা ক’রলাম…! কবিতার বাতাবরণে সত্যিই মুগ্ধ… শুভে…Read More

  • অসুখ
    প্রকাশে অনিচ্ছুক অনুভুতিগুলো নিস্তব্ধতার সেলে বন্দী,
    আদতে বন্দী না স্বেচ্ছা নির্বাসন জানবার পাতক বোধদয় শুন্য থাকুক,
    সময় স্থবির এখন, চলমান কেবলই আত্মাহীন শব,
    বাস্তবতার কারেন্ট জালে আটক সমস্ত সু পরির্বতিত হয়েছে কু তে
    আমিও আশ্চর্যন্বিত হইনি,বরং আমি অপেক্ষাতেই ছিলাম
    কিছু মানবিক গুনাবলি পরিত্যায্য নয় একারনেই ক্ষোভ হয়, হয় ঘেন্না,…Read More

    3
    3 Comments
  • Stranger
    I burnt myself inside out,
    Neither the widowed winter nor the monsoon,
    No one had the kindness I was thirsty for,
    Tears dried in the terror of losing you,
    Or I didn’t have any ever, might be
    Reluctance warped me like a shroud wrapping the dead,
    Am I dead?
    No is the answer I know,
    Yet feelings are not felt like b…Read More

    3
    2 Comments
  • প্রলাপ

    শহরজুড়ে শোকের ছায়া,
    মরেছে ভালোবাসা,বিশ্বাস আর মায়া,
    অবিশ্বাসের পুরুতেরা নিয়েছে শহরের দখল,
    বিশ্বাসের শব তাই নিঃসঙ্গ,লাওয়ারিশ কেউ,
    আমিও বদলে রং ভাসছি নষ্ট স্রোতের সাথে,
    পরিনাম বিপরীত তবুও মোহের মন্ত্রজালে,
    সবাই হারাচ্ছে সব না কেবল আমিই অধিক,
    দিশাহারা অদৃষ্টে বিশ্বাসী সত্তা কেবলই অস্থির,
    সত্তা হা…Read More

    5
    3 Comments
  • কৃতজ্ঞ
    তোমার কৃষ্ণ বরণ চোখের গভীরতা মাপা হয়নি আমার,
    অব্যক্ত কাব্য যা ছিলো তোমার মনি দুটোয় করতে পারিনি তার পাঠোদ্ধার,
    রহস্যের যে চোরা রোমাঞ্চিত মোড় গুলো লুকিয়ে রেখেছো পরম যত্নে,হয়নি সেখানে পদার্পণ,
    আমি কেবল আটকে গেছি তোমার নয়ন তারায়,
    সম্মোহিত হয়েছি তার উজ্জ্বল্যে,
    পক্ষাঘাতগ্রস্থের মতো নিশ্চল হয়ছি, হারিয়েছি হিতাহিত,
    তাই হয়নি আমারও…Read More

    4
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar