Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years ago

    খাঁটি
    জান্নাতুল ফেরদৌসী

    বলতো দেখি আছে কী খাঁটি?
    মাছে-ভাতে বাঙালি,
    বেসভূষায় ইংরেজি!
    কাঁচা লঙ্কা আর পান্তা-ইলিশ,
    বেজায় খুশি ভোজনরসিক।
    অট্টহাসি হেসে যে কয়,
    “এইতো সেদিন একদিনেই হয়;
    কী হবে আর গেয়ে নালিশ! ”
    ভাষার টানে জীবন গেলো,
    হাজার শহীদ পথেই খেলো।
    খোঁজ কি তার চলে হরদম;
    বাংলা চর্চার পঞ্চাশ কদম?
    দেশপ্রেমের মশাল জ্বেলে,
    গাই মোরা বিলেতি বোলে।
    বাংলার রতন পরবাসে মেলে,
    সুখ্যাতি কামাই আপন চালে।
    বাহ! কী খাঁটি বাঙালী জাতি,
    নিজো সম্পদ বিলায়ে প্রীতি।
    সাধ না মিটিল মনের আকুতি;
    নকল নকশায় ভেজালের গীতি!
    খাঁটি তবু খাঁটি বাংলার শত মাটি
    শিহরণ জাগি রচিতে ঘাঁটি,
    শব্দ জালের পাতায় আহুতি!!

    6
    4 Comments
    • “দেশপ্রেমের মশাল জ্বেলে,
      গাই মোরা বিলেতি বোলে।
      বাংলার রতন পরবাসে মেলে,
      সুখ্যাতি কামাই আপন চালে”

      কবিতাটি সবারই খুব ভালো করে পাঠ করা উচিত তাহলেই মানুষের কি কি অনুচিত হচ্ছে সবাই মনে মনে টের পেয়ে যাবে… শুভেচ্ছা ও অভিনন্দন কবি…

    • খাঁটি তবু খাঁটি বাংলার শত মাটি
      শিহরণ জাগি রচিতে ঘাঁটি,
      শব্দ জালের পাতায় আহুতি!! অসাধারণ।

    • শুভকামনা সকলের জন্য 💗

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar