-
বিরহের ঘাট
জান্নাতুল ফেরদৌসীঅগোছালো আটপৌরে বনিতা,
গঙ্গা স্নানে বেরোতে না বেরোতেই
হাঁকডাক শুরু হয় এঁদো মাসির।
কী আর করা! রুনুঝুনু নূপুর নিক্কণে ক্লান্ত পদযুগলে
হাজিরা চলে বনিতার।
নাওয়া-খাওয়ার বালাইষাট,
একমুঠো সেদ্ধ ভাতও জোটেনি তার ভালে;
দিন কাটে তবু আধপেটা জল পানে!
রুগ্নশুকনো তনু যেনো তার,
শীতল হাওয়ায় ভেসে যায় দুরাশার জালে!
হাসি বুঝি একঘরে হ’য়ে চুপিসারে বলে যায়,
“কীসের টানে জীবন গড়ো হতাশার সুরে?
দেখো চেয়ে আশার প্রদীপ জ্বেলে,
বসে আছে সুখের তরী তোমার নীড়ে!”
চাপা হাসির ঢেউ খেলে অধরে বনিতার,
হিসেবের খাতাও শুন্যঘাটে পড়ে আছে আজও তার!
নাড়ীর বাঁধনে বেঁধে রাখা নাটাই ঘুড়ির টান;
তবু যেনো মেলেনা তার,
মাতৃক্রোড়ের স্নেহাতুর প্রতিদান।
“মাসি” বলে ডেকে যায় গরমিল হিসাবের পাতায়,
হাসি-খুশি বনিতার ঠাঁই মেলে
সাদা খাতায়!!3 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


“কীসের টানে জীবন গড়ো হতাশার সুরে?
দেখো চেয়ে আশার প্রদীপ জ্বেলে,
বসে আছে সুখের তরী তোমার নীড়ে!”
প্রিয় কবি, আপনার কবিতা মঞ্চে উজ্জ্বলতা না ছড়ালে আমার অনেক শব্দ, অনেক ছত্র অনেক চিত্রকল্প শেখা হয়ে ওঠে না… আপনাকে শুভাশীর্বাদ, প্রীতিমুগ্ধতা ও অভিবাদন জানাই কবি… শুভ ও মঙ্গল হোক…