Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভবের জগত

    এই ভবের জগতে আমি এক বিবাগী মুসাফির।
    কত নগর, বন্দর পেরিয়ে এসেছি আমি।
    আমার হাতে পাঁচটি পাথর আছে।
    একটি মুক্তা যা ঝিনুকের কষ্ট বহন করে।
    একটি সবুজ পান্না, প্রবাল দিপের প্রবাল।
    যে প্রবাল সমুদ্রের বিশালতা অনুভব করে।
    আর আছে একটি মেসোনাইট, যা হীরার মতো কঠিন।
    সে মনে করিয়ে দেয় খনির শ্রমিকের কষ্ট।
    আমার গলায় একটি নীলা আর পোখরাজের নেকলেস।
    যে মনে করিয়ে দেয় প্রাচুর্য।
    এই ভবের জগতে আমি এক বিবাগী মুসাফির।
    কত নগর, বন্দর পেরিয়ে এসেছি আমি।
    কত আপন হল পর, আর পর হল আপন।
    আমি মাথার করোটিতে দুঃসহ পিশাচের স্মৃতি বহন করি।
    যারা হত্যা করেছিলো, যারা ধর্ষণ করেছিলো, যারা নির্যাতন করেছিলো।
    আর আমার প্রিয়া আমার প্রতীক্ষায় রাত জেগে থাকে,
    আমার জন্য প্রার্থনা করে।

Skip to toolbar