Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 3 years, 3 months ago

    ছোট ছোট আশা,
    (ছড়া)
    ও বুড়ো দা যাচ্ছ কোথা
    হাটে যাচ্ছি ভাই,
    তোর বুড়ি মার সাধ জেগেছে
    পিঠে খাবে তাই।

    করবো কি বল টাকার অভাব
    নিলাম দুটো নারকেল,
    বেচবো হাটে কিনবো সেথা
    চাউল চিনি আর তেল।

    হবে কি তায় কম টাকাতে
    মিটবে আশা তাতে?
    সাধ ছিল রে সাধ‍্য যে কম
    দিন কাটেনা ভাতে।

    একটু খানি চাষের জমি
    খরা বন‍্যায় নষ্ট,
    নিত‍্য বাড়ে দ্রব‍্যমূল‍্য
    হা ভাতে রোজ কষ্ট।

    যায় না বোঝা মুখ দেখে তার
    সরল হাসি হাসে,
    এমন সরল মানুষ আজও
    মোদের বাংলা দেশে।

    ছোট ছোট আশা গুলো
    হয়না তবু পূরণ,
    লুকায় সদা কষ্ট সকল
    সহজ ভাবে বরণ।

    জল ঝরে যায় চোখের কোণে
    একটু তে সুখ খোঁজে,
    রাখিনা আজ খবর তাদের
    কষ্টে আঁখি বুজে।

    মোঃ নুরনবী সরকার
    10 July 2023
    12:15 AM

    5
    5 Comments
    • দারুণ লিখেছেন!

    • দারুণ লিখেছেন 💐

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar