Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    রাধা ভোর হতেই জেগে ওঠে। হাতে অনেক কাজ। সে রুদ্রের ঘরে যায়। তার সামান্য শবে রুদ্র ঘুম ভেঙে জেগে উঠে।
    দাদা আমি রাধা।
    ও আচ্ছা।
    রুদ্র খালি গায়ে ঘুমাচ্ছিল। সে সারা রাত জেগে ছিল।
    দাদা তুমি ঘুমিয়ে পরো।
    হুম।
    রুদ্র বিছানায় বসে মাথার চুলে হাত বোলায়। সে রাতে ঘুমায় না।
    দাদা তুমি কেন রাতে ঘুমাও না।
    ঘুম আসে না রে পাগলি।
    রুদ্র হেসে জবাব দেয়। তারপর বলে,
    একদিন ঘুমাবো। সেদিন কেউ ডেকে তুলতে পারবে না।
    ছি দাদা। এ রকম অলুক্ষনে কথা বলতে হয় না। এতে বিপদ হয়।
    জীবন মানে ঝড়, ঝঞ্ঝা, অশান্তি। আমরা তার ভেতর থেকেভালবাশার গান গাই, নিজেদের কাজ করি। মৃত্যু খুব স্বাভাবিক। আমরা মনে করি মৃত্যু খুব অস্বাভাবিক। আসলে বেঁচে থাকাটাই অস্বাভাবিক।
    দাদা এসব বল না। আমার ভয় করে।
    আসলেই, বাজে কথা । আমি আর একটু ঘুমিয়ে উঠে পরবো। তুই তোর কাজ কর।
    রুদ্র শুয়ে পরে।
    রাধা ঘুরে তাকায়। রুদ্র খালি গায়ে শুয়ে আছে, মেদহীন ছিপ ছিপে শরীর। যেন কোন দেবপুত্র। গত দু বছর ধরে রাধা দেখে আসছে রুদ্র রাতে ঘুমায় না।
    রাধার হঠাৎ করে মনে হয় এই ছেলেটি সম্পর্কে সে বিশেষ কিছুই জানে না।

Skip to toolbar