-
শেষ চিঠি
লীলাবতী দীর্ঘ দিন আমি তোমার প্রতীক্ষায় জেগে আছি। এই করুণ শহরে আমি এক মুসাফির একাকী ঘুরে বেড়াই। জানো ইদানিং কি হয়? আমি ইদানিং ঘুম ভেঙে জেগে উঠে মনে করতে পারি না আজ কি বার, আজ কতো তারিখ? এই করুণ নেক্রোপলিসে আমি যুদ্ধ করে বড় হয়েছি। কত রাত নির্ঘুম ছিলাম। কতো দিন না খেয়ে একাকী বসে ছিলাম। কেউ আপন করে কাছে ডেকে নেয় নি। প্রয়োজনে ব্যবহার করেছে। তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে। আজো বুঝলাম না কে আপন, কেই বা পর?
ইদানিং আমি অদ্ভুত সব স্বপ্ন দেখি। মাঝে মাঝে ঘুমের ঘরে মনে হয় কেউ একজন শাদা শাড়ি পড়া নারী আমার শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। হয়তো আমার দিন ফুরিয়ে আসেছে। হাতে সময় খুব কম। যেভাবে খুশি সেভাবে জীবন পার করেছি। যখন মনে হয়েছে সারা রাত জেগে থাকবো সারা রাত জেগে থেকেছি। যখন মনে হয়েছে সারা দিন শহরটা চষে বেড়াব, সারা দিন ঘুরে বেরিয়েছি। গভীর রাতের রিকশায় একাকী তোমার ঢাকা শহরে আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষের আর্তনাদ।
ভালো থেকো, আমি ভালো নেই।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam