-
কর্মের মাঝে বেঁচে থাকা
আবুল হাসান তুহিন
কর্মের মাঝে বেঁচে থাকা
কর্মেই পরিচয়,
কর্মগুণে এই জগতে
মহামানব হয়।।সৃষ্টি কর্মে আত্মতৃপ্তি
রসদ জোগায় যারা,
তাদের আলোয় আলোকিত
বহে ফল্গুধারা,
জ্ঞান-গরিমায় এগিয়ে চলার
দীক্ষা জগৎ ময়।।সাজাতে হবে বিশ্বটাকে
সবার মনের মতো ,
স্বর্গসুখের একটু ছোঁয়ায়
ভুলবো জমা ক্ষত,
মানব সেবার ব্রত নিয়ে
করবো বিশ্বজয়।।দৃষ্টি যদি হয় শুভময়
হবে না কারো ক্ষতি,
মানুষ হওয়ার অঙ্গীকারে
বাড়বে চোখের জ্যোতি,
ধ্বংসলীলার মাঝেই থাকে
শক্তির অপচয়।।রচনা কাল ১২/০৭/২০২৩
বুধবার

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad