Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    2 years, 11 months ago

    আবুল হাসান তুহিন
    মুছে যায় চোখের কাজল
    মুছে না চোখের ভাষা
    যে চোখেতে জমা আছে
    বন্ধুর ভালোবাসা।।

    সেই চোখেতে চোখটি রেখে
    বাঁচবো হাজার বছর
    সেই চোখেতে রাত্রি জেগে
    কাটবে প্রেমের ভোর
    মন জোছনায় দুজনে মিলে
    গড়বো সুখের বাসা,
    মুছে যায় চোখের কাজল
    মুছে না চোখের ভাষা
    যে চোখেতে জমা আছে
    বন্ধুর ভালোবাসা।।

    সেই চোখেতে ফাগুন এসে
    খুলবে মনের দোর
    সেই চোখেতে প্রেমের ভাষায়
    লাগবে সুখের ঘোর
    মন ভোমরা সোহাগ পেলে
    ঘুঁচবে মনের আশা
    মুছে যায় চোখের কাজল
    মুছে না চোখের ভাষা
    যে চোখেতে জমা আছে
    বন্ধুর ভালোবাসা।।

    2
    2 Comments
    • মুছে যায় চোখের কাজল
      মুছে না চোখের ভাষা
      যে চোখেতে জমা আছে
      বন্ধুর ভালোবাসা।।- এটাতেই বাজিমাত। দারুণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar