Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 10 months ago

    নিস্ফল স্বপ্নের কান্না,

    তোমার দেখানো পথে হেটে চলি অবিরত রোজ,
    বসে থাকি বট তলে,নিলেনা কখনো আর খোঁজ।
    খুলে দেখি পান্ডুলিপি কতো কথা লিখেছি সেথায়;
    ফেলে আসা স্মৃতি আর,ভুল স্বপ্নের গল্প কথায়।

    কোথাও চোখের জলে,কিছু লেখা মুছে গেছে তাতে,
    উম্মাদ অতৃপ্ত মন ভেসে চলে সেই ব‍্যর্থ স্রোতে।
    চোখ দুটি বড় ক্লান্ত বিনিদ্র শোকের কালো ছায়া;
    স্বার্থের কড়াল গ্রাসে, সিদ্ধ সে হৃদয় সব কায়া।

    দোয়েল পাখির ডাকে, মনে পড়ে তার প্রিয় গান,
    সুমিষ্ট কন্ঠের যাদু দোয়েলের মতো সম টান।
    গোলাপি বর্ণের ঠোঁট,নেশাতুর নীল চোখ দুটি,
    খোঁজেনা এখন আর জানিয়েছে অবেলায় টুটি।

    গায়ের পথের ধারে অপরূপ রূপে শস‍্য ফুল,
    প্রকৃতি নিজ গতিতে সময়ের কাছে সে নির্ভুল।
    শালিকেরা জোড়া বেঁধে, মনের আনন্দে গান গায়,
    বেলাশেষে নীড়ে ফেরে তৃপ্ত হৃদয়ে সুখ নিদ্রায়।

    আমি যেনো নিশাচর আকাশের তারা গুনি রাতে,
    স্বপ্নের ঝুলিটি নিয়ে ছুটে চলি প্রত‍্যহই প্রাতে,
    নিস্ফল স্বপ্নের কান্না ঝুলিতেই ক্ষয়ে ক্ষয়ে যায়,
    বেলাশেষে শূন্যতায়,হাজারো আঁকুতি জমা রয়।

    মোঃ নুরনবী সরকার
    01 August 2023
    01:58 AM

    4
    2 Comments
Skip to toolbar