Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    2 years, 10 months ago

    ফিরিয়ে দিয়েছো বলে
    -আবুল হাসান তুহিন

    আরো কাছে এসেছি
    কষ্ট দিয়েছো বলে
    এতো ভালোবেসেছি
    যত দূরে যাও চলে
    তত আপন হয়েছি।।

    অনুরাগের ছোঁয়া দিয়ে
    যতই করছো দোষী
    ভালোবাসার আকাশেতে
    তবু তুমি প্রানো শশী
    তোমারই বিহন জ্বালা
    নিরবে বয়ে চলেছি
    যত দূরে যাও চলে
    তত আপন হয়েছি।।

    অভিযোগের যত কথা
    নিয়েছি মাথা পেতে
    ভালোবেসে কাছে এসে
    যদি  তুমি শুনে যেতে
    সহজ হলে বুঝতে তুমি
    কেন ভুল করেছি
    যত দূরে যাও চলে
    তত আপন হয়েছি।।
    ০৪/০৮/২০২৩
    শুক্রবার

    2
    3 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar