Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    2 years, 10 months ago

    প্রেয়সী
    -আবুল হাসান তুহিন

    জীবনের মোহ মায়া মিথ্যে এ ভূবন
    মরণের এসে একদিন করবে আলিঙ্গন
    ভালোবেসে নিয়ে যাবে দূর ওপারে
    সে তো প্রেয়সীর মত দাঁড়িয়ে আছে দ্বারে।।

    মিথ্যে সুখের বসতি গড়ে হানাহানি করে যায়
    লোভ হিংসার দাবানলে পুড়ে সভ্যতা করে ছাই
    জীবনের সব রঙ মুছে যায়
    মরণ আসে চুপি সারে
    সে তো প্রেয়সীর মত দাঁড়িয়ে আছে দ্বারে।।

    অর্থ ক্ষমতার অবিলাসে
    কেন আজীবন ছুটে যায়
    ভোগবিলাসের অহমিকা ছেড়ে
    একদিন হবে নিরুপায়
    তাই জীবনের কাছে ঠকে সবাই
    মরণের কাছে হারে
    সে তো প্রেয়সীর মত দাঁড়িয়ে আছে দ্বারে।।

    ২৮/০৭/২০২৩
    শনিবার

    2
    3 Comments

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar