-
প্রিয় শৈশব
শৈশব আর কৈশোর পার হয়েছে ঢাকা কলেজের ক্যাম্পাসে। কলেজ হিসেবে যথেষ্ট বড়। খেলার মাঠ ছিল তিনটা আর পুকুর ছিল দুটো। থাকতাম টিচার্স ক্যাম্পাসের ছোট্ট একটি বাড়িতে। ক্লাস টু থেকে একা ঘরে ঘুমাই। গ্রামের বাড়ি থেকে প্রচুর আত্মীয় আসতো। প্রতি সপ্তাহে নানা বাড়ির আত্মীয়রা আসতো। আমরাও যেতাম তাদের বাসায়। শিক্ষা জীবন শুরু হল YWCA ইশকুলে। অটো প্রমোশন পেয়ে সরাসরি কে জি তে উঠে গেলাম। প্রথমাবারের মতো শ্রেণিতে প্রথম হলাম। এখনো মনে পরে YWCA ইশকুল থেকে বাসে করে নিয়ে গিয়েছিলো বলাকা সিনেমা হলে। জীবনে প্রথম দেখা সিনেমার নাম একাত্তরের যীশু। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সেজেছিলাম শহীদ মিনার। পেলাম বিশেষ পুরষ্কার। তারপর ভর্তি হলাম গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। লেখা পড়ার প্রচণ্ড চাপ। সময়ের সাথে সাথে রেজাল্ট ভালো হতে লাগলো। ক্লাস শেষ বাসায় এসে কোন রকমে খেয়ে ক্রিকেট খেলা। বর্ষাকালে ফুটবল।কাদা মাটির মাঠে খেলতাম ঘণ্টার পর ঘণ্টা। ইচ্ছে মতো ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম। সরস্বতি পুজোয় হিন্দু ছাত্ররা পুজোর নিমন্ত্রন দিতো। আমারা যেতাম। ক্যাম্পাসে ছিল অসংখ্য গাছ। কিছু হলেই গাছে উঠতাম আম পারার জন্য। মনের খুশিতে সাইকেল চালাতাম।এস এস সি, এইছ এস সি তে রেজাল্ট ভালো হল। ভর্তি হলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। কতো মানুষের সাথে পরিচিত হলাম। ভাবতে ভালোই লাগে।
আসলে এখন অনেক রাত। ঘরে একা বসে আছি। হাতের পাশে কফির কাপ। একা থাকলে স্মৃতিরা মনের দরোজায় করা নাড়ে।
সবার শৈশবই নিজের কাছে প্রিয় হয়তো বা।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam