Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • গন্তব্যহীন নিরুদ্দেশে

    কোথায় যাবে তুমি?
    আমি তোমায় ছায়ার মতো ঘিরে রাখবো।
    আমিই তোমার নেফারতিতি।
    আমিই তোমার সম্রাজ্ঞী।
    কোথায় যাবে তুমি?
    আমি তোমায় ভালোবাসায় জড়িয়ে রাখবো।
    আমিই তোমার নেফারতিতি।
    আমিই তোমার সম্রাজ্ঞী।
    জানি না কোথা থেকে এসেছি।
    আমি যেতে চাই বহুদূর,
    ওই নীল আকাশের তারকাদের কাছে।
    আমার পথ চলা সবে শুরু।
    আমি চলে যাবো উগ্র চন্দ্রমত্ত আকর্ষণে,
    গন্তব্যহীন নিরুদ্দেশে।
    নেফারতিতি ভুলে যাও আমায়।
    জানি না কোথা থেকে এসেছি।
    আমি যেতে চাই বহুদূর,
    ওই নীল আকাশের তারকাদের কাছে।

Skip to toolbar