Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 3 years, 2 months ago

    ঐ দেখো বিষন্নতায় নেতিয়ে পরেছে ক্লান্ত নিশি,
    ভোরের বেলা চলেছে দূরে জাগতে ভুলেছে রবি,
    ক্রন্দনে মেতেছে বিশ্ব দিশাহীন আলোর চাবিকাঠি,
    বিধাতার হাত আগলে নিদ্রা যায় মহান মানবজাতি।

    আবেগ আর আহ্লাদে সবে আহার গেছি ভুলি,
    বিশালতায় ক্ষু্দ্র নরক তবু সুখের গলায় দড়ি,
    শ্রেষ্ঠ হয়ে গল্পে সাজি সম্মুখে ভয়ে ভয়ে চোখ বুঁজি,
    এগোতে গিয়ে সদাই পিছাই কঠিন রহস্য ভারি।

    হিসাবের খাতায় এলোমেলো অহেতুক দাপাদাপি,
    হাজার জমিনে হাজার ফসল কিছু নাহোক খাঁটি,
    বদ্ধ ঘরে দূরন্ত বিনোদন কপালে ঘামের নাচানাচি,
    নিন্দুকেরা নিন্দা রটায় দাবা টানে জ্ঞানতাপস ঋষি।

    সংক্ষিপ্ত ।

    রুবা//

    6
    6 Comments
Skip to toolbar