Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    2 years, 10 months ago

    এইযুগ সেই যুগ
    হালিমা বিনতে খালেক

    আমাদের যুগে ছিলনা মিডিয়া,ছিলনা ইন্টারনেট,
    খেলতাম কত পুতুল খেলা,বল আর ব্যাট।

    বন্ধুর খুজে যেতাম তাদের বাড়ি
    ঝগড়া হলে দিতাম একশ আড়ি।

    কানামাছি,বউচি,ডাংগুলি খেলা,
    জলে ভেসে বেড়াতাম কলা গাছের ভেলায়।

    বন্ধুর সাথে যেতাম দেখতে মেলা
    খেলতে খেলতে কখন, ফুরাত বেলা।

    মগ ডালে উঠে যেতাম, খেতে পাকা জাম,
    ঝড় এলে ভিজে ভিজে কুড়াতাম আম।

    গামছা বিছিয়ে জলে, ছোট মাছ ধরা,
    শুনিনি মায়ের শাষণ, নিষেধ করা।

    সাতরে পুকুর খানা যে, আগে হবে পার
    বাগানের পাকা ফল আজকে তাহার

    ধুলো বালির চড়ুই ভাতি খেতাম মজা করে,
    সেই মধুর দিনগুলো আজো মনে পরে।

    মধু মাখা শৈশব ডেকে বলি আয়
    এই দিনে এইসব খুজে পাওয়া দায়।

    এই যুগে শিশুরা হাতে পেয়ে নেট,
    গেইম খেলে কাটে বেলা, আরও করে চ্যাট।

    খাচায় বন্দি শিশু,,চোখ বন্দি স্কিনে,
    জীবন চলেনা তাদের মিডিয়া, নেট বিনে।

    খেতে ফোন, বসতে ফোন, ফোন বাথরুমে,
    কানে দিয়ে পথচলে, ধরে তারে যমে।

    একটু খুশির তরে জীবন হয় নাশ,
    নিজ গুনে বিপদে পড়ে হয়ে যায় লাশ।

    মধু মাখা দিনগুলি যদি, আসিত ফিরে,
    শিশুরা পেত সুস্থ জীবন প্রতিটি নীড়ে।

    চাই সুস্থ জীবন আর সুস্থ বিনোদন
    অকালে ঝরেনা যেন একটিও প্রান।।।।

    8
    10 Comments
Skip to toolbar