Profile Photo

Umme Kulsum minaOffline

  • ummemina.1
  • Profile picture of Umme Kulsum mina

    Umme Kulsum mina

    2 years, 9 months ago

    ১২ভাদ্র,১৪৩০ বাংলা
    ২৭ আগস্ট,২০২৩ খ্রীষ্টাব্দ

    দোষ কি তাদের নাকি আমাদের?
    ক্ষুধার্ত পথশিশু যখন খাবারের দোকানে খাবার চাইতে যায়, তাকে আমি (দোকানদার) অবহেলা করি, লাঞ্ছিত করি।তাতে আমার কোনো দোষ নেই।দোষ ওই পথশিশুর যখন সে ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে চুরির পথ বেছে নেয়।আমার দোকানের খাবার চুরি করেছে বড় অন্যায় করেছে সে, নিঃসন্দেহে চুরি অন্যায় তাই বলে কি সে অন্যায়ের দায় আমার নেই? আফসোস, অতিরিক্ত খাবার ফেলে দিতে আমাদের দ্বিধা বোধ হয় না অথচ সেই খাবার গরীব দুঃখী, পথচারীর হাতে তুলে দিতে আমাদের কি অনীহা! হায় রে মানুষ।
    ঠিক তেমনিভাবে আজকের এই উন্নত বিশ্বের প্রায় সকল শ্রেণীর মানুষ প্রযুক্তিনির্ভর। অজানা অনাকাঙ্ক্ষিত করোনা ভাইরাসের প্রকোপে আজ পড়াশোনাটাও ওই জাদুর বাক্সে(মোবাইলে) বন্দি। এমতাবস্থায় বড়-ছোট সবাই যেনো দিনে দিনে মোবাইল-ল্যাপটপ,কম্পিউটারের প্রতি ঝুকে পড়ছি ক্রমশ,প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ছে ব্যাপক আকারে।এরই ক্রমধারায় বাচ্চারাও আর আগের মতো বাইরের পরিবেশ,খেলাধুলা পছন্দ করে না। বাইরের পরিবেশে খেলার চেয়ে মোবাইলে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।আর এদিকে মোবাইলের প্রতি এত আগ্রহ আর বাইরের পরিবেশে এত অনাগ্রাহ দেখে বাবা-মায়েরা পড়েন মহা চিন্তায়।এইসকল বাচ্চারা এখন বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে আলাপচারীতা করতে হয় খুব একটা বোঝে না, বুঝবেই বা কি করে চিন্তাগ্রস্ত বাবা-মায়েরাও তো ওই একই মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত,ছেলে-মেয়ের সাথে কথা বলার মতো সময় তো তাদের নেই।
    এই তো সেদিন এক ভদ্র মহিলা বেশ উচ্চস্বরে তার সাত বছরের ছেলেকে শাসন করছিলেন এই বলে যে, ” সারাদিন যে হাতে মোবাইল নিয়ে বসে থাকিস,হাতে ব্যথা করে না?” ছেলেটি একবার মায়ের মুখের দিকে আরেকবার মায়ের হাতের দিকে তাকিয়ে বললো,”না করে না।” মা নিজেই যে হাতে মোবাইল নিয়ে রেখেছে তা হয়ত তিনি ভুলে গিয়েছিলেন।
    এই হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা,আমরা সবাই অন্যকে শুধরাতে ব্যস্ত কিন্তু নিজেরা শুধরায় না। সবই কিন্তু কতো সহজে স্বাভাবিক-সুন্দর হতো যদি আমরা নিজেরা নিজ নিজ যায়গা থেকে শুধরে যেতাম। কিন্তু না আমাদের অবস্থা হলো______
    “আমি চুরি করে গর্ব করি,চোরকে বলি চোর!”

    4
    2 Comments
    • অস্থির সময়ের বাস্তবতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar