Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    2 years, 9 months ago

    স্মৃতির গান

    আমারে রাখিয়া দূর দেশে গিয়া,
    খুঁজে পাবে এক পাখি।
    সে পাখি শোনাবে অতীতের গান,
    আশা ভরা তার আঁখি।

    শোনাবে সে গান, যে গানের বানী
    রচিত হাজার রাতে।
    যে গানের কবি রক্তের রঙ্গে
    ঢালিয়াছে প্রেম তাতে।

    সে গানের সাথে ফিরে পাবে তুমি
    কিছু সুমধুর স্মৃতি।
    মনে পড়ে যাবে অকৃত্রিম কিছু
    ফেলে দেয়া প্রেম-প্রীতি।

    দিবসে-নিশিথে সে গানের সুর
    বাজিবে কর্ণপটে।
    সুখে-দুখে মাখা ব্যাকুল বেদনা
    ঘুমাতে দেবেনা মোটে।

    আবছা আলোকে মনে পড়ে যাবে,
    সে কবির দু’টি চোখ।
    সে চোখের মাঝে তখনও দেখবে
    মায়া ভরা প্রেমালোক।

    ব্যাকুল হৃদয়ে ফিরে পেতে তারে
    আঁখি ভরে যাবে জলে।
    ততদিনে তারে নিঠুর ধরণী
    লুকাবে মাটির তলে।

    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    8
    13 Comments
    • “শোনাবে সে গান, যে গানের বানী
      রচিত হাজার রাতে।
      যে গানের কবি রক্তের রঙ্গে
      ঢালিয়াছে প্রেম তাতে”

      প্রতিটি স্তবকই অসম্ভব মায়াময়… খুব আবেগাক্রান্ত হয়ে যাই এমন অনন্য সুন্দর শব্দাজলি’তে… প্রিয়, বিমুগ্ধ প্রেম রইলো প্রাণে…

      • অনেক অনেক কৃতজ্ঞতা, ভালবাসা ও ধন্যবাদ, প্রিয়। এমন মন্তব্য সারা জীবন ধরে লিখে যাওয়ার প্রেরণা যোগায়৷ 🥰🥰❤️❤️

    • বরাবরের মতই চমৎকার লিখেছেন। অভিনন্দন।

      • অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল এমন মূল্যবান মন্তব্যের জন্য। 🥰🥰❤️❤️

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • ভালোবাসা ও শুভেচ্ছা রইল

Skip to toolbar