Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 3 years, 1 month ago

    কাজলের ছাপ মুছে,
    (সনেট)

    কাজলের ছাপ মুছে ঝরে কতো জল,
    মনের গহীন কোণে আশা মুছে যায়,
    চাঁদ হাসি ভুলে যায় নেই মনোবল;
    যে জীবনে প্রেম নেই,জীবন তা নয়।

    কেন বাঁধি খেলাঘর কেন করি ছল,
    ভালোবেসে কেন আজ,হারাবার ভয়;
    ভেসে গেলো মন তরী পেলোনা সে কুল,
    মিছে হলো মাল‍া গাঁথা বকুলের ছায়।

    জুঁথির করুণ আঁখি চেয়ে পথ পানে,
    এলোকেশ উড়ে বায়ে,সেদিনের গানে।

    যে দীপ হেলায় নিভে খোঁজ নাহি রাখে,
    প্রিয়জন প্রয়োজনে দুরে সরে থাকে;
    ফুরে যায় সব সাধ, নীল ছবি চোখে;
    বেঁচেও মরার মতো আয়ুটুকু শোকে।

    মোঃ নুরনবী সরকার
    17 September 2023
    10:48 PM

    4
    1 Comment
Skip to toolbar