-
আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র
সূর্যের দীপ্তির আড়ালে লুকিয়ে
তোমারে করেছে অনুসরণ সারাদিন
তুমি তারে পাওনি দেখিতে, অথবা
দেখার হয়নি অবসর…একমগ কফি হাতে যখন অবসর এলো
তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে
তোমার চোখে মায়াবি বিসন্নতা
হরিণের মতো চঞ্চল নয় আর
বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থিরকাছেই কোথাও বাতাবি ফুল ফুটেছে
তার গাঢ় ঘ্রাণ তোমাকে এই মাত্র ছুঁয়েছে
এসব ঘ্রাণ একা আসে না
সাথে নিয়ে আসে শৈশব কৈশোর তারুণ্য
আর তারপর জীবন আর নিজের থাকে না…তারপর খৈয়ের মতো ফুটে থাকা
তারা ভ’রা আকাশে তোমার চোখ যায়
শিহরিত হয় সেই উজ্জ্বল নক্ষত্র
তুমি বিষন্ন চোখ মেলে তারে দেখবে মমতায়
দেখবে তারে! হয়তো দেখবে না!…6 Comments-
-
একমগ কফি হাতে যখন অবসর এলো
তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে
তোমার চোখে মায়াবি বিসন্নতা
হরিণের মতো চঞ্চল নয় আর
বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থির – এ অংশটা ছুঁইয়ে গেলো। হয়তো নিজেও এরকম একটা সময় আছি বলে। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-

Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami



অনবদ্য