Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 2 months ago

    মৃত ভুতের সাথে জীবিত অশরীরীর
    জমে গেলো গল্প , মগজের শক্তি
    নিয়ে দারুন খেলায় মাথা মগজ শূন্য!
    একটা নিকষ কালো, সফেদ জীবনে
    চরিত্র রুপান্তরিত :অথচ জোছনায়
    দুজনই একই গ্রহের!
    এক আশ্চর্য কবিতার সন্নিবেশ
    বৃষ্টির সিম্ফনিতে ভিজতে
    বৃষ্টির মতো শব্দ -ছন্দে
    একাকার হয়ে গেছে,
    জীবনের অ-গ্রন্থিত গুচ্ছ স্মৃতি।
    সবুজের বুকে বসে পাশাপাশি
    একরাশ জল-পানি নিয়ে
    কোন বিকার নেই চোখে
    মুখোমুখি আরশিতে মুখ
    নেই সংকীর্ণতা অধর্মের ভয়।
    মানুষ এপারে ওপারে
    এখানে ওখানে দাঁড়িয়ে
    পরিচয়ে মানুষ ।
    আমাদের ভুতপ্রেত জীবিত
    বেঁচে থাকে মানুষ রুপে!

Skip to toolbar