Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কবিতা লেখার নেশা
    রাত গভীর হলেই আমার কবিতা লেখার নেশা জেগে ওঠে,
    জানি না কবিতা হয় কি না।
    আমার ধমনীতে প্রবাহিত হয় লাভার স্রোত,
    সহস্র দৃশ্য আমার করোটিতে জেগে থাকে।
    আমি ভুলতে পারি না।
    রাত গভীর হলেই আমার কবিতা লেখার নেশা জেগে ওঠে,
    আমার মনে পরে সেই ছেলেটির কথা, যার রক্তাক্ত লাশ নদীর ধারে পরে ছিল।
    আমার মনে পরে সেই কিশোরীর কথা যে আত্মহননের পথ বেছে নিয়েছিলো।
    রাস্তার পাগলিটা ডাস্টবিনে খাবার খুঁজছিল,
    কিছু না পেয়ে মরা কাক খাচ্ছিলো।
    আমার মনে পরে কতো বার আমি বিষাক্ত বিষ বাস্প সুধা ভেবে পাণ করেছি।
    রাত গভীর হলেই আমার কবিতা লেখার নেশা জেগে ওঠে,
    জানি না কবিতা হয় কি না।

Skip to toolbar