-
তোমার বাড়ির বৃষ্টিস্নাত গলি আমি সাবধানে ডিঙিয়েছি,
পিচঢালা পথে ছুটেছি ঝিমঝিম বৃষ্টি মাথায়।
হুডতোলা রিক্সায় চেপে বসেছি একা।
চশমার কাঁচে লেগে থাকা জলে ভুগেছি দৃষ্টিভ্রমে।
দৃষ্টি বিভ্রম বলো কিংবা কল্পনা,
তুমি মাথা রেখেছিলে আমার কাধে।
তোমার চুলে একটাই জ্বলজ্বলে কাঠগোলাপ।
রিক্সা কলেজ রোডে উঠার আগেই সেই কাঠগোলাপ খসে পড়েছিল আমার কাঁধে।
আমি বলতে গিয়েও বলিনি।
চুপচাপ মুঠো পেতে নিয়েছিলাম নিজের হাতে।
ঝিমঝিময়ে বৃষ্টি, হুডতোলা রিক্সা, তুমি আমি।
মহাসাগরের নিচ দিয়ে চলে যাওয়া নিঃশেষিত টানেলে
একটা প্রকান্ড সাবমেরিনের মতো আটকা পড়েছি আমরা।
এখানে শুধু রূপকথা।
এখানে কোনো ভাষা নেই, কোনো গান নেই, কোনো গল্প নেই, কোনো আকাশ নেই – কিচ্ছু নেই।
এখানে মাথায় চেপে বসা অজস্র কবিতার ভীড়।
কবিতার জট খুলতে মনোযোগ দিয়ে আবার ফিরে আসি।
অলক্ষ্যে কল্পনার নীলসাগর থেকে হারিয়ে যাও তুমিও।
এখানে আমার জাগতিক বাস্তবতার একমাত্র ভরসা তোমার খসে পড়া কাঠগোলাপ।
Friends
Drako Shajib
@drako
Motiur Rahman Mizan
@dressed-human
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
রাহেনা বেগম
@rahena-begum
Ekhtiar Uddin
@ekhtiar2003
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
নোমান খালভী
@nomankhalovi
AdabenTatali
@adabentatali

