-
যেদিন থেকে আমরা আঘাত না দিয়েও নির্ভেজাল তিতা সত্যকে সুন্দর শোভন ভাবে পরিবেশন করতে শিখি, সেদিন থেকে আমরা ম্যাচিউরিটির পথে ওয়ান মোর স্টেপস এগিয়েছি।
বলার চেয়ে শুনতে -দেখতে -বুঝতে যেই মুহূর্ত থেকে এনার্জি খরচ করি বেশি। যুক্তি কিংবা রেফারেন্স ছাড়া তর্কে না জড়িয়ে এনার্জি সেইভ করি বেশি, সেই মুহূর্ত থেকে আমরা মাইন্ডফুল।
যখন থেকে আমরা মানুষ চেনার ক্ষমতা অর্জন করি। অর্থবিত্ত, ক্ষমতা, বংশ, একাডেমিক/প্রফেশনাল সাকসেস দিয়ে নয়, মানুষকে তার চিন্তা-চেতনায়, সচেতনতায়, আচরণের মধ্য দিয়ে বিচার করতে পারি, তখন থেকে আমরা পরিপক্ব।নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারছি যে সময় থেকে, সেই থেকে আমরা পরিণত মস্তিষ্কের পরিচয় দেয়া শুরু করছি।
কারো একটা দুইটা ভুল/অতীত/খুঁত দিয়ে জাস্টিফাই না করে, মানুষকে বেনেফিট অফ ডাউট দেয়ার মতো উদারতা কাজ করবে যখন থেকে। অন্যের সিক্রেট আপনার কাছে সেইফ যখন থেকে, বুঝে নিবেন সেদিন থেকেই আপনি রাজকীয় অন্তরের অধিকারী।
মানুষ হিসাবে নিজেদের সীমাবদ্ধতা, ব্যর্থতাটুকু জানা থাকা/ দেখতে/ধরতে পারা জরুরি। এতে নিজের ভিতরের কাইন্ডার এন্ড ওয়াইজার সাইড খুঁজে পেতে আত্মিক উন্নতির চেষ্টাটা করা হয় কিছুটা হলেও!
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
যুবক অনার্য
@jajan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako
