Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 8 months ago

    লড়াই,

    আজ বুঝি আর নেইকো সেদিন,
    লাঠি দিয়ে লড়াই,
    বিশ্বজুড়ে জ্ঞানের যুদ্ধ
    আবিস্কারের বড়াই।

    চাঁদের দেশে যাচ্ছে ছুটে
    চন্দ্রযানে চড়ে,
    বড়াই করছে আমরা সেরা
    আকাশ জয়ের তরে।

    মঙ্গল গ্রহে দেখছে নাকি
    বসবাসের মাটি,
    সেথায় গিয়ে আবিষ্কারের
    করছে নতুন ঘাটি।

    গুটি কয়েক দেশের হাতে
    পারমাণবিক বোমা,
    কথায় কাজে অমিল হলে
    করবেনা আর ক্ষমা।

    তীর ধনুকের পরে এলো
    বন্দুকযুদ্ধের ঘটা;
    পারমাণবিক বোমার যুগে
    সে সব কিছুর ভাটা।

    তথ‍্য জ্ঞানে বড় যারা
    আজকে তারা ধণী,
    গরীব যারা আবিষ্কারে
    চলতে হবে মানি।

    মোঃ নুরনবী সরকার
    07 October 2023
    09:11 PM

    2
    5 Comments
    • অসাধারণ শব্দ চয়নে রচিত কবিতাটি প্রিয় কবি। ভাল লাগা র ইল অবিরত।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লিখেছেন

Skip to toolbar