-
আমি কিছু করতে পারি নি
আমি খুব ক্লান্ত।
প্রতিটি দিন একটি যুদ্ধ।
কখনো আহত কখনো নিহত।
নিঃশ্বাসই হাতিয়ার।
তবু গান গাই,
তবু পাগলের মতো প্রলাপ বকি।
আমার মনে পরে সেই রাস্তার পাগলিটার কথা,
যে ডাস্টবিন থেকে খাবার খুঁজছিলো।
আমার মনে পরে কিভাবে ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করা হয়।
কতজন গৃহহীন হল।
কতো নারী সম্ভ্রম হারালো।
কতো শিশু নির্যাতিত হল।
শুনেছি এ বছরে সহস্র নিস্পাপ শিশু ধর্ষণের শিকার হয়েছে।
প্রতিদিন ছয় জন নারী ধর্ষণের আর নির্যাতনের শিকার হয় এদেশে।
আমি ভুলতে পারি না।
আমি দেখেছি কিভাবে বৃদ্ধ পিতা সন্তানের লাশ কাঁধে তোলে।
আমি দেখেছি কিভাবে কতো মা সন্তান হারালো।
আমি কিছু করতে পারি নি।
হয়তো নতুন কেউ পারবে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
