Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    2 years, 8 months ago

    জীবনের ঋন।
    হালিমা বিনতে খালেক

    ভাবিনি কখনও এভাবে
    বদলে যাবে দিন,
    শোধাতে পারিনি আমি
    জীবনের জমে থাকা ঋন।

    দিন যতই যাচ্ছে বয়ে
    সময়ও স্রোতের মত,
    পাপের বোঝা মাথায় নিয়ে
    চলছি অবিরত।

    যার দয়ায় বাঁচা মরা
    ভুলেছি তার নাম।
    কাজের কাজ কিছুই করিনি
    কুড়িয়েছি বদনাম।

    বেহুশ হয়ে পথ চলেছি
    দেখিনি নিজের খোদ,
    পাপাচারে লিপ্ত হয়েছি
    হারিয়ে বিবেক বোধ।

    কেড়ে খেয়েছি,কুড়িয়ে নিয়েছি
    নিজেকে দিয়েছি ধোকা,
    শেষ সময়ে মেলেনা হিসাব
    সত্যিই আমি বোকা।

    যোগ বিয়োগের এই ধরাতে
    করেই গেলাম ভুল
    কত ঋনের বোঝা মাথায়
    কেমনে দেই মাশুল।

    নিয়ম নীতির মাথা খেয়ে
    চলেছি ভুল পথে,
    শেষ বেলায় চেয়ে দেখি
    জং ধরেছে রথে।

    ভেবে না পাই,কেমনে শোধাই
    পাহাড় সম ঋন
    পরিনামে ধ্বংস হব
    মাবুদ,তোমার দয়াহীন।

    করুণা যদি না পাই প্রভু
    নাহি পাব পার,
    ক্ষমার আশায় দুহাত তুলি
    দরবারে তোমার।।।।

    8
    6 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar