Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    2 years, 7 months ago

    করো বাজিমাত,

    ভেবোনা গো সুরঞ্জনা অস্তমিত হব,
    ক্ষণকাল পরে দেখো হেসে আলো দেব।
    ঢেকে দিতে পার তারে কালো মেঘে মেঘে,
    নয় সেতো চিরকাল ফের সমবেগে।
    স্বভাবত যে যেমন তেমনই রয়,
    পারেনা থামাতে কেউ বৃথা শ্রম ক্ষয়।
    নিজেকে বিলিয়ে যেবা সুখ খুঁজে চলে,
    নেই তার কোন ক্ষয় টলেনাকো ছলে।

    হোচটে হোচটে তার পরিপক্ক মন,
    ভাবেনা কিছুই তাই হাসি সারাক্ষণ।
    বাঁধা আসে চলে যায় এটাই নিয়ম,
    হৃদয় পাথর তার মনে নেই ভ্রম।
    অপলক চোখে শুধু চেয়ে চেয়ে থাকে,
    কে আপন কে যে পর গুনে গুনে দেখে।
    নাট‍্যশালার মতোই অভিনয় হেথা,
    নীরব হৃদয় তাই বলেনাকো কথা।

    তবু যদি সুখি হও কালো মেঘ দিয়ে,
    চলে যাব বহুদুরে মেঘ টুকু ছুঁয়ে।
    চাবোনা কখনো আর সুখের প্রভাত,
    ভূবন তোমার হোক করো বাজিমাত।

    মোঃ নুরনবী সরকার
    30 October 2023
    11:38 PM

Skip to toolbar