-
দ্রোণের কুটিল নীচতা
আমি এক ব্যাধের ছেলে।
ইচ্ছা ছিল অস্ত্রবিদ্যা শেখার।
দ্রোণাচার্যের নাম ডাক শুনে গিয়েছিলাম হস্তিনাপুরে।
দ্রোণাচার্যকে প্রণাম করে বললাম, ‘গুরুদেব,
আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি।
কৃপা করে আমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিন।
গুরু দ্রোণ বলল, ‘আমি ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া অন্য জাতিকে অস্ত্রবিদ্যা শেখায় না!
যাও, এখান থেকে চলে যাও।’
বুকের ভিতর দুঃখ চেপে রেখে চলে গেলাম গভীর বনে।
সেখানে শুরু করলাম কঠিন সাধনা।
ঘেউ ঘেউ শব্দে আমার ধ্যান ভেঙ্গে গেল।
একটা বাণ মেরে কুকুরটার মুখ বন্ধ করে দিলাম।
কোন আঘাত না করে মুখের স্বর বন্ধ করলাম,
এ দেখে বিস্মিত রাজকুমারগণ!
পান্ডুপুত্র,অর্জুন জিজ্ঞাসা করলেন,কুকুরটার এ দুর্দশা কে করল?
আমি বললাম, ‘গুরুদেবের ধ্যান ভেঙ্গে দেওয়া শাস্তি দিয়েছি।’
পান্ডুপুত্র অর্জুন অভিমান করে বললেন, ‘গুরুদেব’
সমস্ত অস্ত্র বিদ্যা ত আমাকে দেওয়ার কথা ছিল।
কেমনে রপ্ত করল এই বিদ্যা যা আমি এখনো শিখিনি?
কূটবুদ্ধি দ্রোণাচার্য বললেন,তুমি আমাকে গুরু মানচ্ছ?
আচার্যকে প্রণাম করে বললাম, ‘হ্যাঁ গুরুদেব।
দ্রোণ বললেন, গুরু দক্ষিণা দিতে পারবে?
আমি বললাম,যা চান তাই দেব।’
গুরু দক্ষিণা হিসাবে আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল অর্পণ করলাম।
সেই ক্ষণে বুঝেছিলাম যে, ধনুকধারী হিসাবে
আমার জীবন দ্রোণাচার্য ইতি টানলেন।
আমার গুরু ভক্তি এবং দ্রোণের কুটিল নীচতা
ইতিহাস কখনও ভুলবে না।
বিশ্বাসী কখনও ভুলবে না।5 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


চমৎকার লেখা। অভিনন্দন।