-
রুদ্র আনমনে ভাত খাচ্ছে।
বাইরে সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা সব নিজ নীড়ে ফিরে আসছে।
রাধা আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
রাধা প্রশ্ন করে, দাদা তুমি খুব ভালো ছেলে তাই না?
রুদ্র হেসে বলে, এরকম মনে হল কেন?
কিন্তু তুমি তো দাদা সবাইকে সাহায্য করো।
রুদ্র বলে তা হয়তো ঠিক কিন্তু তাতে কি কেউ ভালো হয়ে যায়।
মানে?
শোন পাগলি ভালো খারাপ খুব আপেক্ষিক বিষয়। আমি যদি তোর উপকারে কাজ করি তাহলে তুই বলবি আমি ভালো। কিন্তু আমি যদি তোর কোন ক্ষতি করি তাহলে আমি খারাপ।
দাদা তুমি তো কোনদিন ক্ষতি করো নি।
তুই আমাকে কতদিন হয় চিনিস?
দুই বছর।
তাতেই তোর মনে হল আমি ভালো?
মানে?
মানে তুই একটা পাগলি।
আচ্ছা এ প্রসঙ্গটা বাদ দাও।
রাবেয়া নামের তোমার একটা বোন ছিল তাই না দাদা?
হ্যাঁ।
রাবেয়াকে মারলো কারা?
রুদ্রের চোখ মুখ কঠোর হয়ে যায়।
বলে রাধা তুই আমাকে এই প্রশ্নটি আর করবি না।
দাদা এখানে আসার আগে তুমি ঢাকায় ছিলে তাই না?
সেখানে কি তোমার মা বাবা আছে?
না, তারা মারা গেছে।
রাধা হঠাৎ মুখ ফস্কে বলে, দাদা তোমার নাম সত্যি কি রুদ্র?
রুদ্র এবার উঠে দাঁড়ায়,
বলে, না?
আমার গত জন্মের নাম আনিস। এখানে আমার নতুন জীবনের নাম রুদ্র। এখানে আকাশ নীল।
রাধা হঠাৎ করে ভয় পেয়ে যায়। সে বলে,
তুমি আসলে কে দাদা?
পাগলি একদিন সময় হলে আমি তোকে সব খুলে বলবো, কিন্তু তোর জন্য আমি রুদ্র। তোকে যে আমি ভালোবাসি এটা কি তুই বুঝিস?
রাধা শুনে অবাক হয়ে যায়। সে কেঁদে ফেলে। রুদ্র চলে যায়। রাধা তাকিয়ে দেখে, মনে মনে ভাবে যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। অবশেষে সে বুঝে ফেলে দেব পুত্রটি তার।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

