-
জলের সাথে খেলবে যেদিন,
জলের সাথে খেলবে যেদিন বুঝবে আমার ব্যথা,
পড়বে মনে খুঁজবে সেদিন হবেনা আর কথা।
রাত্রি দীঘল ব্যথার ভারে ঘুম পালানোর ক্ষণে,
জাগবে স্মৃতি কাঁদবে হৃদয় একেলা নির্জনে।
সখের ঘুড়ি ছিড়লে সুতো যায় সে বহুদুরে,
মন গহীনের গল্প কথা জাগে বারেবারে।
দিন ফুরালে রাত্রি যখন আঁধার ধেয়ে আসে,
ব্যর্থ মনের আহাজারি জলের সাথে মিশে।উঠবে না রোজ পূর্ণিমা চাঁদ অমাবস্যা হবে,
এমন সুখের দিনগুলি যে নিত্য নাহি রবে;
সখের পুতুল গাইবেনা গান মনের মতো করে,
পুছবে সেদিন এদিক সেদিক একটু দেখার তরে।
যে জন ভাসে নীলের সাথে মুক্ত ঘুড়ির মতো,
যায়না দেখা হৃদয়ে তার জমা কতো ক্ষত।
স্বপ্ন সকল হারায় যখন স্মৃতির সাথে খেলা;
তার বলে আর রয়না কিছু ভাঙন সারাবেলা।স্বপ্ন ক্ষুধায় ছুটছি মোরা সফল সবে নহে,
যদি বা হয় পূরণ কিছু তবু বাকি রহে।
পূর্ণ নয়তো কারোই জীবন ভুলের পিছে ছুটি,
বুঝিয়ে দেয় সময় যখন জীবন বেলার টুটি।মোঃ নুরনবী সরকার
12 November 2023
11:20 PM5 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


তোমার মাপে হয় নি সবাই
তুমিও হও নি সবার মাপে,
তুমি মর কারো ঠেলায়
কেউ বা মরে তোমার চাপে–
তবু ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি?
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।