-
জীবন✨
সুবাইয়া সিদ্দিক স্নিগ্ধা
১৯/১১/২৩
বোধহয় বিষাদ এক নিশ্বাস এর নামই জীবন।
যে নিশ্বাস মানুষকে বাঁচায়,সেই নিশ্বাস ই সর্বোস্ব ত্যাগ এর বিরল উদাহরণ।
কিঞ্চিত অর্থাগমের উপলক্ষ্য খুঁজে এখন মানুষ পা শুকতেও দিধা করে না। কেননা জীবন তাকে তাই শিক্ষা দিল।
কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে…! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।
কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।
কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!
কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে।
কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, নিম্ন মানসিকতায় ভুগছে! কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে।
কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।
কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে পাগল প্রানে।
কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা, তার অবমাননা । কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!
কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে… সন্তানতো মানুষ করতে পেরেছি! সৃষ্টিকর্তা চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।এখন আমার যাবার পালা।
এসব ই কি জীবন এর ব্যাখ্যা? নাকি আমাদের অন্তরাত্মার ব্যাখ্যা? এত্ত রঙ কোথা থেকে আসে জীবনে, কোথা থেকে আসে এতটাই দু:খ?
সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি…! নানান অনর্থক ব্যাখ্যা। জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে কুঞ্জন শুধুই বেঁচে থাকার, এত শত কথা লেখা শুধুই বেজায়।1 Comment
Friends
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jannatul Ferdausi
@ferdausi
Marisha Mithila
@marishamithila
বিষণ্ন সুমন
@logolabbd
Masum-Pantho
@masum-pantho
নূর মুহাম্মাদ
@nurmohammad1
মো. শাহিন সিকদার
@mdshahinshikder
Amrita Sardar
@amritasardar
Ismail Mahmud
@ismailmahmud


Nice