Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 2 years, 11 months ago

    মালাখানি দিবে কারে?

    সব স্বপ্ন মুছে গেলে সাগরের তীরে,
    আঁখিদ্বয় স্থির হয়ে স্রোতে চায় ফিরে।
    থেমে যায় আয়োজন কাব‍্যের পাতার,
    মলিন হৃদয় খানি মন ভরা ভার।

    রজনীর সুখ লগ্নে সুখীরা ঘুমায়,
    আঁকুতির জল যেন স্রোতে মিশে যায়।
    সাগর গর্জনে বলে শিখে নাও আজ,
    সবাই মুখোশে ঢাকা মিছে সাধু সাজ।

    প্রয়োজনে আয়োজন যোজন সভায়,
    স্বার্থের ব‍্যঘাত হলে কেউ আর নয়।
    হাসিতে লুকিয়ে রাখে দাবার সে চাল,
    আড়াই ঘরের চালে মিটে দেয় ঝাল।

    সরল হৃদয় তবু বোঝেনা সেসব,
    সয়ে যায় ব‍্যথা যত তবুও নীরব।
    মনের পূর্ণিমা কেটে আসে অমাবস‍্যা,
    আঁধারে তলিয়ে যায় সাঙ্গ সুখ কিচ্চা।

    মালাখানি দিবে কারে রবে কি সে মান,
    ভালোলাগা ভালোবাসা ঢেঢ় ব‍্যবধান।
    তবু বলি যদি চাও ভেবে নিও আগে,
    না হলে পোড়াবে হৃদয় ব‍্যথাতুর রাগে।

    মোঃ নুরনবী সরকার
    19 November 2023
    10:07 PM

    5
    4 Comments
Skip to toolbar