-
অবসান,
কিছু গান যদি হয় অবসান হয়তো কিছুটা ক্ষতি,
পালা বদলায় যোগ বিয়োগের এটাই প্রকৃত রীতি।
বয়ে যায় নদী আবার শুকায় হারায় স্রোতের গতি,
তুমি আমি মিলে চাই যতটুকু ঠিক করে অধিপতি।আজ যা আমার কাল তা অন্যের পরশু কারোই নয়,
তারি মাঝে যদি ক্ষণকাল হয় সেটাই ভাববে জয়।
খালি হাতে হেথা এসেছি সবাই খালি হাতে ফিরে যাব,
জগতের খেলা মিছে পথ ভোলা ব্যথা কেন তবে পাব?যা কিছু দেখছি আমার তা নয় পেয়েছি জগত মাঝে,
সকাল বেলায় উদিত সূর্যটা হারায় আবার সাঁঝে।
তবে কেন মিছে চোখের পানিতে হারানোর কথা বলি,
সময়ের গুনে আমার ছিল তা অসময়ে মায়া ভুলি।আমিও তেমন নই যে কারোই ক্ষণেক অতিথি মাত্র,
জগত শিক্ষায় শিখছি প্রত্যহ আমরণ আমি ছাত্র।
শুধুই নিয়েছি কতৌটা দিয়েছি?ভেবেছ কখনো তাহা,
জগতের ঋণ শোধা সমীচীন নিয়েছ হেথায় যাহা।রাজার রাজত্ব হারায় কখনো ভিখারি সম্পদ শালী,
নিজ হাত দিয়ে বাগান সাঁজিয়ে বিলায় সে ফুল মালী।
হয় যদি হোক বদলের খেলা ভাঙবো গড়বো হেসে,
আপন বলতে থাকেনা কেহই করে নাও ভালোবেসে।মোঃ নুরনবী সরকার
02 December 2023
11:45 PM2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie

আজ যা আমার কাল তা অন্যের পরশু কারোই নয়,
তারি মাঝে যদি ক্ষণকাল হয় সেটাই ভাববে জয়।- সুন্দর