-
এখানে আকাশ নীল
রুদ্র একমনে ভাত খায়।
তোমার কি হয়েছে দাদা? রাধা জিজ্ঞেস করে।
রুদ্রকে অন্য রকম দেখায়। তার চোখ মুখ শক্ত হয়ে আসে।
কিছু হয় নি।
রাধা রুদ্রের অবাক চলে যাওয়া দেখে। রাধা আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে।
প্রেম সে কি এক জটিল বিষয়। রাধা জানে না রুদ্রের অতীত তবু সে রুদ্রকে ভালোবেসে যায়।
রুদ্র কখনো বলে নি তার অতীত জীবনের কথা। কি বা বলবে। এক সময়ের দুঃসাহসী সৈনিক আনিস। রাবেয়া ছিল তার কিশোরী বোন। ওরা রাবেয়াকে মেরে ফেললো। আনিস প্রবল খামখেয়ালি হয়ে হত্যা করলো কর্নেল জুয়েলের এর ছোট ভাইকে আর দুজনকে।
পৃথিবীর ইতিহাস রক্ত, ক্লেদ, প্রতিশোধের ইতিহাস। তারপর আনিস পালিয়ে এলো ঢাকা থেকে। তার নতুন নাম হল রুদ্র।
রাধা এসবের কিছুই জানে না। জানলে কি করবে? রুদ্র মাঝে মাঝে ভাবে।
একাকী রাধা রুদ্রের অবাক চলে যাওয়া দেখে। রাধা আনমনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে ভাবেই হোক সে রুদ্রকে আটকে রাখবে। কোথাও যেতে দেবে না। কোনদিন না। সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam