-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইনীলাঞ্জনা ধীরে ধীরে গল্পটি সাজাচ্ছে। আফতাব তার সামনে বসে আছে। নীলাঞ্জনাকে পরীর মতো লাগছে।
তাহলে শোন অনেক চেষ্টা করেও আমরা আনিস নামের ছেলেটির পরিবারের সাথে কথা বলতে পারলাম না। খন্দকার সাহেবের কথা থেকে যা বোঝা যাচ্ছে তাই বলছি।
আফতাব আনমনে নীলাঞ্জনার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় অনন্ত কাল সে এই মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারবে।
আনিস নামের ছেলেটি একটু পাগলাটে কিসিমের ছিল। খন্দকার শাহেবের বক্তব্য অনুযায়ী সে অপ্রিয় সত্য কথা বলতো। এই সত্য কথা বলাই তার কাল হল। সে হয়তো তার পরিবারের বা এমন কারো সম্পর্কে কিছু বলেছিল যা তার ক্ষতি নিয়ে আসে। এই ছেলেটিকে ধীরে ধীরে স্লো পয়সনিং করে মেরে ফেলা হয়েছিলো।
তাহলে এতো দিন যা ঘটলো?
মানে?
এই যে অদ্ভুত সুন্দর গন্ধ?
কোন কিশোর বালকের হাসি?
তুমিও এসব বিশ্বাস করো?
হয়তো আমরা বিষয়টি নিয়ে বেশি ভাবছিলাম দেখে এমন হয়েছে।
কি জানি?
আমি শুধু জানি আমার সামনে দেবীর মতো এক নারী বসে আছে।
এই বয়সে এসব ফাজলামি।
নীলাঞ্জনা হেসে দেয়। তারপর কলের বালিশটা আফতাবের দিকে ছুঁড়ে দেয়। জীবন জীবনের মতো বহমান। একজন আনিসের অকাল মৃত্যুতে কিছুই যায় আসে না। তবু এরই মাঝে নীলাঞ্জনার ঘর অপূর্ব সৌরভে ভরে ওঠে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam