Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রিতা এবং রাইফেল

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    রিতা এবং আমার চোখের মাঝে,
    একটি রাইফেল।
    এবং যারাই রিতাকে চেনে,
    তারা কুর্নিশ করে এবং প্রার্থনায় মগ্ন হয়।
    সে মায়াবি চোখের মায়ায়।
    এবং আমি রিতাকে চুম্বন করেছিলাম,
    যখন সে ছোট ছিল।
    এবং আমার মনে আছে কিভাবে সে এগিয়ে এসেছিলো।
    এবং আমার মনে পরে কিভাবে আমার হাত তার রজ্জু আঁকড়ে ধরেছিলো।
    আর আমি রিতাকে মনে রেখেছি।
    যেভাবে দোয়েল মনে রাখে ঝর্ণাধারা।
    আহ রিতা,
    তামার আর আমার মাঝে অজস্র দোয়েল আর ছবি।
    এবং অসংখ্য মিলনস্থল।
    যা রাইফেলের শব্দে আলোড়িত হয়।
    রিতার নাম আমার জন্য ছিল এক উৎসব।
    রিতার শরীর আমার রক্তে বাসর বাঁধে।
    এবংদুই বছর আমাদের মিলনকাল।
    এবং আমরা প্রতিজ্ঞা করেছিলাম।
    সবচেয়ে সুন্দর সুধাপাত্রে,
    আমাদের অগ্নি সুধা।
    আহ রিতা,
    কিভাবে এই রাইফেল তোমার থেকে আমার চোখ ফিরিয়ে নিয়েছিলো।
    শুধুমাত্র তন্দ্রা আর মায়াবী মেঘমালা ছাড়া?
    অনেক দিন আগে,
    সন্ধ্যার অন্ধকারে?
    সকাল হবার আগে আমার তন্দ্রাছন্ন চাঁদ হারিয়ে যায়।
    সেই মায়াবি চোখের আড়ালে।
    এবং শহরের সকল বাঁশিওয়ালা হারিয়ে যায়।
    এবং রিতা।
    রিতা এবং আমার চোখের মাঝে,
    একটি রাইফেল।

Skip to toolbar