-
অনুপস্থিতি
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]তার অনুপস্থিতিতে আমি তার একটি চিত্র তৈরি করেছি যা স্বর্গীয়।
যাতে লুকানো আছে স্বর্গের অমৃত বাণী, আর আমি নিরীক্ষা করছি
জাহিলি গীতি কবিতার মতো…
তার অনুপস্থিতি আমাকে প্রেরণা দেয়…পথ দেখায় প্রতিটি পঙ্কতিমালা রচনার জন্য।
প্রতিটি পঙ্কতিমালা একটি শিবির।
এবং বাতাসে যা ভেসে বেড়ায় তা হল ছন্দ।
অনুপস্থিতি আমাকে শিক্ষা দিয়েছে।
যদি তা মরীচিকা না হতো তবে তুমি কখনোই সামর্থ্যবান হতে না।
এবং তারপর শূন্যতা, আমি প্রাচীন বর্ণমালা থেকে একটি অক্ষর তুলে নিয়েছি।
এবং শুন্যতা থেকে আমি শিক্ষা নিয়েছি।
তাহলে আমি আর কে?
একজন মুসাফির যে বনিকদের স্মৃতি বহন করে?
যেন আমি কোন প্রাচীন অলঙ্কার।
যেন আমি কোন প্রেতাত্মা ইয়াবুসের যে উচ্চারণ করে মৃদুস্বরে,
চলো সপ্ত পাহাড়ের দেশে যাই।
এবং হাঁটতে থাকি অন্দ্রাহীন ভাবে সপ্নকে সাথী করে।
এবং তারপর আমি এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত হেঁটে চলি।
সেখানে অবচেতঙ্কে মুক্তি দিতে হবে ইতিহাসের কারাগার থেকে তার ঊর্ধ্বমুখী যাত্রার দিকে।
চলো ফিরে যাই আমাদের প্রথম দিনগুলিতে- আমার প্রথম প্রেমিকা বলে।
তোমার জানালা খুলে রেখো যেন তোমার স্বপ্নে চড়ুই পাখি আসতে পারে, আমি তাকে বলি।
এবং তারপর আমি জেগে উঠি, কোন নগর ছিল না নগরের ভেতর,
কোন এখানে ছিল না সেখানে ছাড়া,
এবং ছিল না কোন সেখানে এখানে ছাড়া।যদি মরীচিকা না থাকতো তবে আমি
কোনদিন সপ্ত পাহাড়ের দেশে যেতাম না।
যদি মরীচিকা না থাকতো।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam