-
কারাগার
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]এ কি সম্ভব…
এ কি সম্ভব মাঝে মাঝে……
এ কি সম্ভব ঠিক এখুনি,
এই কারাগার প্রকোষ্ঠে,
ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়া।এ কি সম্ভব এই কারাগার প্রকোষ্ঠে হারিয়ে যাওয়া,
এবং এই প্রকোষ্ঠের দেয়াল গুলো স্বরে যায় এবং একটি দূরবর্তী উপতক্যার ছবি দেখা যায়।তুমি কারাগারের দেয়াল নিয়ে কি করেছো?
আমি তাকে পাথরে পরিণত করেছি।
আর কারাগারের ছাদ?
তাকে পরিণত করেছি ঘোড়ার জিনে?
তোমার শৃঙ্খল?
তাকে পরিণত করেছি পেন্সিলে।প্রহরী আমার উত্তর শুনে রেগে গেলো।
যতো সব আজেবাজে কবিতা।
সে আর কোন কথা বললো না।
কারাগার দরোজা আটকে চলে গেলো।
পরবর্তী দিন সে ফিরে আসলো।
এবং চিৎকার করে জিজ্ঞেস করলো,
এখানে এতো পানি আসলো কিভাবে?
আমি নীল নদ থেকে নিয়ে এসেছি।
আর গাছ গুলো?
দামাস্কাসের অরণ্য থেকে।
আর সঙ্গীত?
আমার হৃদ কম্পন থেকে।প্রহরী উত্তেজিত হয়ে গেলো
আমার কবিতা তার পছন্দ হয় নি।
সে আর কোন কথা বললো না।
কারাগার দরোজা আটকে চলে গেলো।কিন্তু সে সন্ধ্যায় ফিরে আসলো।
চাঁদ আসলো কোথা থেকে?
বাগদাদের পূর্ণিমার রাত্রি থেকে।
আর ওয়াইন?
আলজেরিয়া থেকে।
আর স্বাধীনতা?
যে শৃঙ্খল দিয়ে তুমি বেঁধেছিলে আমায় গত রাতে।কারাগারের প্রহরীকে ক্লান্ত মনে হল।
সে আমার কাছে তার স্বাধীনতা ভিক্ষা চাইলো।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
