Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আশা
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    এবং এখনো পিরিচের গায়ে মধু লেগে আছে।
    মাছিগুলোকে তাড়াও যেন তারা মধু নষ্ট করতে না পারে।
    এখনো আঙ্গুর থোকায় দ্রাক্ষালতা লেগে আছে।
    দ্রাক্ষালতার রক্ষক শেয়ালদের তাড়াও,
    যেন আঙ্গুর পরিপুষ্ট হতে পারে।
    আমার ঘরে এখনো কার্পেট ও দরোজা আছে।
    বাতাসেরা যেন আমার শিশুদের কাছে আসতে না পারে।
    যেন তারা আনন্দে ঘুমাতে পারে।
    এই শীতল বাতাসে দরোজা লাগিয়ে দাও।
    আমাদের হৃদয়ের রক্তে এখনো বর্জ্য মিশে আছে।
    তুমি তা রেখে দিতে পারো, তাকে ছুঁড়ে না ফেলে।
    একটি নতুন ভ্রূণ অপেক্ষা করছে ভোরের জন্য।
    এখনো ফায়ার প্লেসে কাঠ গুলো আছে।
    এখনো কফি এবং জ্বলন্ত অগ্নি শিখা আছে।

Skip to toolbar