Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    • 2 years, 10 months ago

    এই কি মানুষ?

    সংজ্ঞাটা কি জানিনা গো
    মানুষ কারে বলে?
    সৃষ্টির সেরা জীব হয়েও
    বিবেক বেচে চলে।

    দুটি পায়ে তার ভরা বল
    তবু কেনো অচল,
    অন‍্যের বলে বুক ফুলিয়ে
    করে সে চলাচল।

    জ্ঞান গড়িমায় অনেক বেশি
    মুখ ভরা রোজ হাসি,
    আপন স্বার্থে পরের গলায়
    নিত‍্য দেয় সে ফাঁসি।

    মঞ্চ বিহীন অভিনয় তার
    নিঁখুত অভিনয়ে,
    ধরে নেয় সে বড় মাছটা
    জল টুকু না ছুঁয়ে।

    এই কি মানুষ নেই যার হুশ
    সৃষ্টির সেরা কিসে,
    রুখে দাও তার ভন্ডামি সব
    তাতে কি যায় আসে।

    সত‍্যিকারের মানুষ যদি
    দেশ ও দশের তরে,
    প্রণাম করি সকাল বিকেল
    থাক সে হৃদয় জুড়ে।

    মোঃ নুরনবী সরকার
    28 December 2023
    01:04 AM

    7
    1 Comment
    • মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান- এটা আর গর্ব করে বলা যায় না ।

Skip to toolbar