Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানেই পাখিদের যাত্রা থেমে যায়
    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    এখানেই পাখিদের যাত্রা থেমে যায়, আমাদের যাত্রা, শব্দের যাত্রা
    এবং আমাদের পর নতুন পাখিদের জন্য দিগন্ত উন্মোচিত হয়।
    আমরা তারা যারা আকাশের তামাকে পাহারা দেই, যে আকাশ নতুন পথের সূচনা করে।
    আমাদের পরে শপথ কর আমাদের নামে দূরবর্তী মেঘমালার নামে।
    শীঘ্রই আমরা পতিত হবো যেমন বিধবার পতন তার প্রেমিকের স্মৃতিতে।
    এবং আমাদের তাবুগুলকে শেষ বাতাসে ভাসাবো, যে কবিতার জন্য বাঁচি
    এবং কবিতার পথ বাতাসে ভাসাবো। আমাদের পরে, আবারো বৃক্ষরাজি বেড়ে উঠবে বেড়ে উঠবে।
    সেই পথের ওপর যেখানে শুধু আমরাই হেঁটেছিলাম এবং আমাদের পদধ্বনি যাকে উদ্বোধন করেছিলো।
    এবং আমরা পাথরের গায়ে লিখে রাখবো, “ জীবন প্রকৃত সত্য, জীবন প্রকৃত সত্য।“
    এবং তারপর নিজেদের ভেতর ডুবে যাবো। এবং আমাদের পর নতুন পাখিদের জন্য দিগন্ত উন্মোচিত হবে।

Skip to toolbar