-
পেঁচার দ্বীপ,
( ছড়া )
পেঁচার দ্বীপে সন্ধ্যা হলো
সূর্যি ঘুমের দেশে,
শরীর যেনো শিউরে ওঠে
পেঁচা তাকায় হেসে।একটু পরে বাদুর এলো
শন শনিয়ে উড়ে,
আঁধার পথে নেই যে আলো
ঘরবাড়ি সব দুরে।কি করি আজ ভয়ে ভয়ে
চরণ দুরুদুরু,
নেই যে কেহ সঙ্গী সাথে
পথ ভোলানো শুরু।চোখ বুজিয়ে ভাবছি একা
প্রাণ বুঝি যায় মোর,
ভ্রমণ নেশার ঘোর কেটে যায়
কখন হবে সে ভোর?ভাবতে ভাবতে চাঁদ উঠেছে
আলোর দেখা মেলে,
তবেই পথে চরণ চলে
ভয় যেনো মন ভোলে।ভ্রমন নেশা যতোই ভালো
তবু নয়কো একা,
একটি রাতের অভিজ্ঞতায়
অনেক হলো শেখা।মোঃ নুরনবী সরকার
30 December 2023
10:12 PM2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie


দারুণ!