-
পৃথিবীর কবিতা
মাহমুদ দারবিশ
[ অনুবাদ ]একটি বিষণ্ণ একটি ভুলে যাওয়া গ্রামের ওপর দিয়ে ভেসে যায়
তন্দ্রাচ্ছন্ন চোখ
আমি স্মরণ করি গত ত্রিশ বছর
এবং পাঁচটি যুদ্ধ
আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে
আমি শুনতে পাই ফসলের ডাক।
একজন গায়ক গান গায় মৃদু স্বরে
আগুনের গান এবং কিছু মুসাফিরের গান
এবং সন্ধ্যাটি ছিল আর সব সন্ধ্যার মত
একজন গায়ক গান গায় মৃদু স্বরেতারা তাকে প্রশ্ন করলো
তুমি গান গাও কেন?
সে উত্তরে বললো
আমি গান গাই কারন আমি গান ভালোবাসি।এবং তারা তার বুক খুঁজে দেখলো
সেখানে শুধুই একটি হৃদয়
তারা তার হৃদয় খুঁজে দেখলো
সেখানে শধুই তার আপনজন
এবং তারা তার কণ্ঠ খুঁজে দেখলো
সেখানে শুধুই তার দুঃখ
তারা তার দুঃখ খুঁজে দেখলো
সেখানে কারাগারের স্মৃতি
তারা তার কারাগার খুঁজে দেখলো
এবং দেখলো সেখানে তারাই বন্দি।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

