Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমরা একটি ভূমির জন্য ভ্রমণ করি

    মাহমুদ দারবিশ
    [ অনুবাদ ]

    আমরা একটি ভূমির জন্য ভ্রমণ করি যা আমাদের রক্ত মাংসের নয়, যার কাজু বাদামের বৃক্ষরা আমাদের অস্থি নয়।
    এর পাথরেরা পাহাড়ি হরিণদের মত নয়, না তার নুড়ি পাথরের চোখগুলো লিলি ফুলের মত।
    আমরা একটি ভূমির জন্য ভ্রমণ করি যা আমাদের মাথার ওপর কোন বিশেষ সুরজের ছায়া দেয় না।
    পৌরাণিক নারীরা আমাদের স্বাগত জানায়। একটি সমুদ্র আমাদের জন্য এবং তাই আমাদের জন্য বাধা।
    যখন পানি এবং যব ফুরিয়ে যাবে, তখন আমাদের হৃদয় তোমার খাদ্য এবং আমাদের অশ্রু তোমার পানীয়।
    সেখানে কবিদের জন্য ক্রন্দন এবং মার্বেল ভাস্কর্যে আমাদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়।
    আর রয়েছে একটি কলস যা আমদের আত্মার ধুলোকে মুছে দেবে। গোলাপ আমাদের জন্য এবং তাই আমাদের কাঁটা।
    তোমার জনপ্রিয়তা তোমার জন্য, আর আমদের জনপ্রিয়তা আমাদের জন্য। আমদের ঘর থেকে অজানাকে দেখা যায়, আমাদের রহস্য।
    সম্মান আমাদের জন্য। এই সিংহাসন তোমার যা আমদের ঘর গুলো ছাড়া প্রতিটি রাস্তায় ভ্রমন করে।
    আত্মাকে নিজেকে চিনতে দাও, তার গোপন রহসকে নয়তো মৃত্যুবরন করো।

Skip to toolbar